ঢাবিতে প্রথম জাকির, মা বললেন— আমার খুশির শেষ নেই

২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৯ PM
জাকির হোসাইন

জাকির হোসাইন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। ভর্তি পরীক্ষায় ১৮০ নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম হয়েছেন গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী জাকির হোসাইন।

তিন ভাইয়ের মধ্যে সবার ছোট জাকির। তার মেজ ভাই জাহিদ হাসানও এবারের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছেন। হয়েছেন ২২তম। জাকিরের বড় ভাই মো. আবু জাফর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। জাকিরের বাবা জাহাঙ্গীর হোসেন পেশায় একজন চাকরিজীবী। মা শাহানারা আক্তার গৃহিনী।

সন্তানের এমন অর্জনে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জাকিরের মা শাহানারা আক্তার বলেন, আমার সন্তানের পরিশ্রমের ফসল এটি। পরীক্ষার আগে দিন রাত এক করে পড়া-লেখা করেছে তাই আজ সে প্রথম স্থান অর্জন করেছে। সন্তানের এমন কৃতিত্বে একজন মা হিসেবে আমি গর্বিত। সন্তানের সাথে রাত জেগেছেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্তান রাত জেগে পড়া-লেখা করলে মা কি ঘুমাতে পারে? ওর সাথে আমিও জেগেছি।

তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই আমার ছেলে অনেক পরিশ্রম করছে। সকল পরীক্ষায় সে প্রথম হত। আবেগ আপ্লুত কণ্ঠে তিনি বলেন আমার সন্তানের জন্য আপনারা দোয়া করবেন। জাকিরের এমন কৃতিত্বে আমার খুশির শেষ নেই।

জাকিরের বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, এটা আমার সন্তানের পরিশ্রমেরই ফসল। আমার দুই সন্তানই অনেক ভাল ফলাফল করেছে। বাবা হিসেবে আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না। উচ্চ মাধ্যমিক শেষ করার পর জাকির এবং জাহিদের বড় ভাই ওদের প্যারাগন কোচিং সেন্টারের মালিবাগ শাখায় ভর্তি করে দেয়। এছাড়া বড় ভাই জাফর ওদের নিয়মিত দিক নির্দেশনা দিত। সকলের সম্মিলিত পরিশ্রমের ফসল এটি।

এবিষয়ে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল শেখ মো. মহিউদ্দিন বলেন, জাকির এবং জাহিদের এমন ফলাফলে আমরা অনেক আনন্দিত। ওরা দুই ভাই নিয়মিত ক্লাস করতো। আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ২৫ আগস্ট ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে…
  • ২৫ আগস্ট ২০২৬
‘দাদা, পানি দাও, আমি ঘটনা ঘটাই ফেলছি, আমি তো মার্ডার করছি’
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে ‘উপায়’, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
সার বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার 
  • ২৫ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিট…
  • ২৫ আগস্ট ২০২৬