র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

২৫ আগস্ট ২০২৬, ০৮:৫৪ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) র‍্যাগ দেয়ার অভিযোগে দুইটি বিভাগের মোট ২৪ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। অভিযুক্তদের মধ্যে মার্কেটিং বিভাগের ১৪ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী রয়েছেন। 

সোমবার (২৫ আগস্ট) শিক্ষার্থীদের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব মেহেদী হাসান সোহাগ।

মার্কেটিং বিভাগের অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন- এস. এম. সাইফুজ্জামান, ঐশী মহন্ত, সুরাইয়া আক্তার, কিশোর কুমার দত্ত, জান্নাতুল বুশরা জুনি, মেহেদী হাসান অমি, নূরনবী, আলিফ হোসেন নয়ন, আজিজুল ইসলাম চয়ন, খালেদ হোসেন, রিফাত হাওলাদার, সৌরভ মালি ও হাসিব শেখ।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, মো. রাকিবুল ইসলাম, মাহি আনোয়ার, সুমাইয়া আক্তার রিয়া, মো. নাঈম ইসলাম, সাদিয়া ইসলাম, মো. আরিফুল ইসলাম, মো. ওয়েদুজ্জামান রিফাত, ইয়ামিন হোসেন, ফারিয়া বিনতে হোসেন ইলমা ও মো. কাজী নাবির।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ জানান, শৃঙ্খলা বোর্ড র‍্যাগিংয়ে অভিযুক্ত দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। শিক্ষার্থীদের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬