সাত কলেজ অধিভুক্তি

আল্টিমেটাম শেষ, ফের কর্মসূচি দিল ঢাবি শিক্ষার্থীরা

২৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:১১ PM
অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত ঢাবি শিক্ষার্থীরা

অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত ঢাবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিল সমস্যা সমাধানে প্রশাসনকে বেধে দেয়া সময় শেষ হওয়ার পরও দাবি আদায় না হওয়ায় আবারো আন্দোলনে নামছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সাত কলেজের অধিভুক্তি বাতিল আন্দোলনের মুখপাত্র মো. শাকিল মিয়ার সংবাদ মাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসন সাত কলেজের অধিভুক্তি বাতিলের আশ্বাস দিলেও দীর্ঘদিন ধরে তা ঝুলে আছে। প্রশাসনের আশ্বাসে আমরা আমাদের আন্দোলন স্থগিত করি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না আসায় আমরা হতাশ হয়ে পড়েছি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বুধবার (২৫ সেপ্টেম্বর) প্রশাসনকে বেধে দেয়া সময় শেষ হয়েছে। আমরা বিষয়টি সমাধানের জন্য গত রবিবার প্রশাসনের সাথে মিটিংও করেছি। কিন্তু তারা কোন সমাধান দিতে পারেনি। উল্টো ২০১৯-২০২০ সেশনে ঢাবির অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে আমরা আবারো আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি। আমরা আর প্রশাসনের কথায় আস্থা রাখতে পারছিনা। তাই আমরা আবারো আন্দোলনে নামছি। আগামী ২৯ সেপ্টেম্বর সকাল ১১টায় রাজু ভাষ্কর্য থেকে আমরা বিক্ষোভ মিছিল করবো। মিছিল শেষে আমরা আমাদের পরবর্তী কর্মসূচী ঘোষণা করবো।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে রাজধানীর সাত সরকারি কলেজকে অধিভুক্ত করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করা শুরু করেন যে, তারা সাত কলেজের অধিভুক্তির ফলে নানামুখী সমস্যা ও বিড়ম্বনার শিকার হচ্ছেন। ক্রমান্বয়ে তাদের ক্ষোভ আন্দোলনে পরিণতি লাভ করে।

গতবছরের জানুয়ারির প্রথম দিকে সাত কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে আন্দোলন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু সে আন্দোলন বিভিন্ন কারণে সফল হয়নি। ফলে এ বিষয়টিও অমীমাংসিত রয়ে যায়।

ট্রলারডুবিতে ২২ ঘণ্টা পর সাগরে মিলল নিখোঁজ পাঁচ জেলের মরদেহ
  • ২৫ আগস্ট ২০২৬
অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক,…
  • ২৫ আগস্ট ২০২৬
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬