বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ

২৫ আগস্ট ২০২৬, ০৯:৩৫ PM
বিইউএফটি ফল সেমিস্টারের নবীনবরণ

বিইউএফটি ফল সেমিস্টারের নবীনবরণ © সৌজন্য প্রাপ্ত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ হিল রাকিব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, বিশিষ্ট অতিথি ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসাইন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির, স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) সভাপতি মো. শাহরিয়ার এবং বিইউএফটির সাবেক শিক্ষার্থী ও মার্কস অ্যান্ড স্পেনসারের সাবেক হেড অব রিজিয়ন স্বপ্না ভৌমিক। 

আরও বক্তব্য দেন বিইউএফটির উপাচার্য অধ্যাপক আইয়ুব নবী খান, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ এবং শিক্ষার্থীকল্যাণ পরিচালক অধ্যাপক মো. অলীউল আলম।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা বিশ্ববিদ্যালয়জীবনকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। তারা একাডেমিক জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীলতা, নেতৃত্ব, নৈতিক মূল্যবোধ এবং ভবিষ্যতের ফ্যাশন, টেক্সটাইল, ব্যবসা ও প্রযুক্তি খাতের পরিবর্তিত চাহিদার জন্য নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বর্তমান ও নবাগত এক শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন। পরিবেশসচেতনতা তৈরির বার্তা হিসেবে স্নোটেক্স গ্রুপের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950