ঢাবিতে ডাকসুর উদ্যোগে উচ্চ গতির ইন্টারনেট

২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৪ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র উদ্যোগে টিএসসিতে উচ্চ গতির ইন্টারনেট (ওয়াইফাই) সংযুক্তির কাজ চলছে। আগামী ২/৩ দিনের মধ্যে উচ্চগতির এই ওয়াইফাই সেবা গ্রহণ করতে পারবেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন ডাকসু’র ভিপি নুরুলহক নুর।

ভিপি নুর জানান, টিএসসির সম্মুখভাগে তিনটি এবং টিএসসি ক্যাফেটেরিয়ায় একটি উন্নত প্রযুক্তির হটস্পট দিয়ে নিরবিচ্ছিন্ন এই ওয়াইফাই সেবা প্রদান করা হবে। এতে সহযোগিতা করছে 'আমরা নেটওয়ার্কস লিমিটেড।' আর বাস্তবায়ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

এদিকে ডাকসুর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। একইসাথে বহিরাগতরা যাতে এই সুবিধা গ্রহণ করতে না পারে সেজন্য ইউনিকভাবে ইউজার আইডি ব্যহারের পরামর্শও দিয়েছেন তারা।

অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক,…
  • ২৫ আগস্ট ২০২৬
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬
ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি
  • ২৫ আগস্ট ২০২৬