ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি

২৫ আগস্ট ২০২৬, ০৯:২৮ PM
চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি

চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি © সৌজন্য প্রাপ্ত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতা ‘ড্রামা কার্নিভাল ২.০’-তে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। গত ২০ আগস্ট ইউএপি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের নাট্যদল অংশ নেয়।

ইউএপি ড্রামা ক্লাব আয়োজিত প্রতিযোগিতায় মলয় ভৌমিকের রচনা অবলম্বনে এবং দেবদ্যুতি আইচের নির্দেশনায় এনএসইউর নাট্যদল ‘গরু’ নাটকটি মঞ্চস্থ করে চ্যাম্পিয়ন হয়। দলের নেতৃত্বে ছিলেন জারিন সুবাহ সারা মনি।

‘পদ্মাবতী’ নাটকের জন্য ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) প্রথম রানার-আপ এবং ‘রেইনকোট’ নাটকের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (বিইউসিসি) দ্বিতীয় রানার-আপ হয়েছে।

এ ছাড়া ‘গরু’ নাটকে অভিনয়ের জন্য এনএসইউর স্থাপত্য বিভাগের শিক্ষার্থী ব্রিন্তা রায় মিশমি ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ পুরস্কার অর্জন করেন।

নাটকটির পরিচালক দেবদ্যুতি আইচ বলেন, জাতীয়তা, জাতিসত্তা, ধর্ম ও সামাজিক পরিচয়ের ভিত্তিতে মানুষের বিভাজন কীভাবে অবিশ্বাস ও সংঘাতের জন্ম দেয়, ‘গরু’ নাটকে সেই বাস্তবতা তুলে ধরা হয়েছে। ক্ষমতাবানরা নিজেদের নিয়ন্ত্রণ ও আধিপত্য ধরে রাখতে কীভাবে এসব বিভাজনকে কাজে লাগায়, নাটকটির মাধ্যমে সেটিও তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সব বিভেদের আড়ালে থাকা মানুষের অভিন্ন মানবিক সত্তার কথাও মনে করিয়ে দেয় নাটকটি।

দলের নেতা জারিন সুবাহ সারা মনি বলেন, নাটকটির মাধ্যমে কীভাবে সহজেই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা যায় এবং নীরবতা কীভাবে সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়, তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সামাজিক নানা বিষয় তুলে ধরার ক্ষেত্রে নাটকের ভূমিকা অন্য শিল্পমাধ্যমের চেয়ে আলাদা উল্লেখ করে তিনি বলেন, নাটক সত্যকে সরাসরি দর্শকের সামনে হাজির করে। তাই নাট্যচর্চাকে লালন ও সমর্থন করা প্রয়োজন। যেসব বিষয় নিয়ে কথা বলতে অনীহা থাকে, সেসব নিয়ে কথা বলার অন্যতম সৎ মাধ্যম নাটক।

ময়মনসিংহে হামলায় আহত সাবেক যুবদল নেতার মৃত্যু, গ্রেপ্তার ৩
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বয়লার বিস্ফোরণে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ১০০ পদে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ২৫ অক…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনে ব্যর্থ বাবর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬