প্রো-ভিসির দুর্ব্যবহার, ভিসির কাছে বিচার দিলেন অধ্যাপক

২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৯ PM
অধ্যাপক সামাদ

অধ্যাপক সামাদ © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মুহাম্মদ সামাদের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেছেন। মঙ্গলবার এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষক।

অভিযোগকারী ওই শিক্ষকের নাম অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঁইয়া। তিনি তাত্ত্বিক ও পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান।

উপাচার্যের কাছে লেখা অভিযোগ পত্র থেকে জানা গেছে, সোমবার সকাল ১০টায় প্রো-উপাচার্যের কক্ষের পূর্ব নির্ধারিত এক সভা চলাকালীন অধ্যাপক সামাদ কোন কারণ ছাড়াই ওই শিক্ষককে বিভিন্নভাবে হেনস্তা করেন। অধ্যাপক সামাদ এসময় তাকে সেন্টার ফর এ্যাডভান্সড এন্ড রিসার্চ ইন সায়েন্সেস (সিএআরএস) পরিচালকের পদ থেকে পদত্যাগ করতে বলেন। এছাড়া তিনি ওই শিক্ষকে দুর্নীতিবাজ বলেও সম্বোধন করেন।

ঘটনার বিষয়ে জানতে বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভুঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মিটিং চলাকালীন কোন কারণ ছাড়াই সামাদ সাহেব আমাকে সিএআরএস’র পরিচালকের পদ থেকে পদত্যাগ করতে বলেন। এসময় এর কারণ জানতে চাইলে তিনি আমাকে লুটেরা, দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করেন। একজন সিনিয়র শিক্ষকের সাথে তার এমন আচরণে আমি হতাশাগ্রস্ত হয়ে মিটিং থেকে বেরিয়ে যাই। ঘটনার প্রতিকার পেতে আমি উপাচার্য মহোদয়ের কাছে অভিযোগ পত্র দিয়েছি বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে প্রো-ভিসি অধ্যাপক মুহাম্মদ সামাদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ট্যাগ: ঢাবি
অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক,…
  • ২৫ আগস্ট ২০২৬
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬
ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি
  • ২৫ আগস্ট ২০২৬