ঢাবির ‘গ’ ইউনিটের ফলাফল প্রস্তুত, প্রকাশ আগামীকাল

২৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪১ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত হয়েছে। আগামীকাল বুধবার তা প্রকাশ করা হতে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে। প্রায় সাত হাজার শিক্ষার্থী এতে উত্তীর্ণ হয়েছেন।

জানা গেছে, ‘গ’ ইউনিটের ফল প্রস্তুত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসে জমা দেওয়া হয়েছে। সেখানে যাচাই করা হবে। এরপর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। বুধবার এ ফল প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলন, ‘গ’ ইউনিটের ফলাফল প্রস্তুত। আমরা আজ উপাচার্যের কাছে হস্তান্তর করবো। উনার অফিস পুনরায় চেক করে দু-একদিনের মধ্যেই ফল প্রকাশ করবে।

প্রসঙ্গত, গত শুক্রবার ব্যবসায় শিক্ষা প্রশাসন অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৬টি কেন্দ্রে ১২৫০টি আসনের জন্য ২৯ হাজার ৫৮ জন ভর্তিচ্ছু আবেদন করে।

অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক,…
  • ২৫ আগস্ট ২০২৬
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬
ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি
  • ২৫ আগস্ট ২০২৬