ছাত্রদলের আহত নেতা-কর্মীদের পাশে ভিপি নুর

২৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩১ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদলের নেতা-কর্মীদের দেখতে গেছেন ডাকসু ভিপি নুরুল হক। আজ সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে আহতদের দেখতে যান। এসময় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক ফারুক হাসান সহ কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নুরুক হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডাকসুর ভিপি হিসেবে প্রত্যেকটা শিক্ষার্থীদের ব্যাপারে আমার দায়িত্ববোধ রয়েছে। সাংগঠনিকভাবেও আমরা এসব সহিংসতার নিন্দা জানিয়েছি। এছাড়া আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করি। সার্বিক দিক বিবেচনায় আমরা ছাত্রদলের আহতদের হাসপাতালে দেখতে যাই।

এর আগে ছাত্রদলের নেতা-কর্মী ও সাংবাদিকের হামলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করে একটি কর্তৃত্ববাদী পরিবেশ কায়েম করার জন্য ছাত্রলীগ এই হামলা চালাচ্ছে বলে এর প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানান তিনি।

প্রসঙ্গত, আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হামলার শিকার হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রলীগের সভাপতির সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে চালানো এই হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মী।

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ২৫ আগস্ট ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে…
  • ২৫ আগস্ট ২০২৬
‘দাদা, পানি দাও, আমি ঘটনা ঘটাই ফেলছি, আমি তো মার্ডার করছি’
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে ‘উপায়’, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
সার বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার 
  • ২৫ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিট…
  • ২৫ আগস্ট ২০২৬