মারধরের পর ছাত্রদলের বাইক ও মোবাইল ছিনতাই ছাত্রলীগের!

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৭ PM
ছাত্রলীগের হামলায় আহত সাংবাদিক আনিসুর রহমান (বায়ে); ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা (ডানে)

ছাত্রলীগের হামলায় আহত সাংবাদিক আনিসুর রহমান (বায়ে); ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা (ডানে) © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় ছাত্রদলের ৪০ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

এ ঘটনায় ছাত্রদল নেতাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, মোবাইল ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে ছাত্রদল। অন্যদিকে ছাত্রলীগের হামলায় এক সাংবাদিক মারাত্মকভাবে আহত হন। এসময় তার মোবাইলও কেড়ে নিয়ে নিয়ে যান সনজিতের অনুসারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার সময় ক্যাম্পাসের হাকিম চত্বরে মাই টিভিতে সাক্ষাৎকার দিতে আসেন ছাত্রদল সাধারণ সম্পাদক। এসময় ৭-৮ জন নেতাকর্মী নিয়ে সনজিত ছাত্রদল নেতাকর্মীদের এলাকা ছেড়ে চলে যেতে বলেন।

এর কিছুক্ষণ পর ছাত্রদল টিএসসিতে চলে আসলে সনজিতের অনুসারী ৫০ জন নেতাকর্মী রড, লাঠিসোটা নিয়ে ছাত্রদলকে মারধর করে।

এদিকে পেশাগত দায়িত্ব পালন করার সময় ছাত্রলীগের হামলায় কমপক্ষে তিন জন সাংবাদিক আহত হয়েছেন। এরমধ্যে স্টুডেন্ট জার্নালের বিশ্ববিদ্যালয় রিপোর্টার আনিসুর রহমানের কান ফেটে যায়। ছাত্রলীগ নেতাকর্মীরা তার মোবাইল ছিনতাই করে নিয়ে যান।

ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘ছাত্রলীগের ঢাবি সভাপতি সনজিতের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছে। আমাদের মোবাইল ও বাইক ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এর বিচার দাবি করছি।’

এ বিষয়ে কথা বলতে সনজিত চন্দ্র দাসকে ফোন দেয়া হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
close