ঢাবিতে সংবর্ধিত হলেন ইউজিসি চেয়ারম্যান

২২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৪ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ লাভ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোবাবার (২২ সেপ্টেম্বর) অধ্যাপক সিরাজুল ইসলাম লেকচার হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ।

ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বিশেষ অতিথি এবং ইতিহাস বিভাগ এলামনাই এসোসিয়েশনের সভাপতি মোহন খান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ’র সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মিসেস মৃত্তিকা সহিতা। আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. নূরুল হুদা আবুল মনসুর।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নব-নিযুক্ত ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের উচ্চশিক্ষার বিস্তার ও আধুনিকায়নে তিনি অনন্য অবদান রেখে চলেছেন। সততা, উদারতা ও মানবিকতা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। নতুন প্রজন্মকে তার জীবন ও কর্ম থেকে শিক্ষা নিতে হবে। তিনি আরো বলেন, কৃতী এই শিক্ষাবিদের আদর্শ অনুসরণ করে সকলকে দেশপ্রেমিক, সৎ, বিনয়ী ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে।

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ২৫ আগস্ট ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে…
  • ২৫ আগস্ট ২০২৬
‘দাদা, পানি দাও, আমি ঘটনা ঘটাই ফেলছি, আমি তো মার্ডার করছি’
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে ‘উপায়’, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
সার বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার 
  • ২৫ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিট…
  • ২৫ আগস্ট ২০২৬