ডাকসু ভিপির হেলমেট চুরি! (ভিডিও)

০৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৭ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতির (ভিপি) ব্যক্তিগত মোটরসাইকেলের হেলমেট চুরি হয়েছে ডাকসু ভবনের সামনে থেকেই। রোববার ডাকসু ভবনের সংগ্রহশালার গেটের সামনে থেকে এ চুরির ঘটনা ঘটে।

আজ সোমবার সিসি ক্যামেরার ধারণকৃত এক ভিডিও ফুটেজ ভিপি নুরুল হক নুর তার ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে শেয়ার দিয়ে বলেন, ‘গতকাল ডাকসুর সংগ্রহশালার গেটের কাছে রাখা আমার মোটরসাইকেলের হেলমেটটি নিয়েছে এই চোর। কেউ চিনতে পারলে চোরের পরিচয়টি তুলে ধরেন।’

সিসি টিভি ধারণকৃত ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট কালো প্যান্ট পরা আনুমানিক ২৩ বছরের এক যুবক মোটরসাইকেলের পিছনে আটকানো থাকা হেলমেটটি নিয়ে যায়। এর আগে সেখানে আরও কয়েকজনকে আড্ডা দিতে দেখা যায়।

নুরুল হক নুর জানান, ‘আমি একটি সাক্ষাৎকার দিচ্ছিলাম ডাকসু ভবনে নিজ কার্যালয়ে। মোটরসাইকেলটি সংগ্রশালার সামনেই রাখা ছিল। পাশে ছাত্রলীগের একটি মিটিং চলছিল। ভীড়ের মধ্য থেকে যেকোনো একজন একাজটি করেছে। এটা কোনো পেশাগত চোরের কাজ নয়। এটা এক ধরণের ছ্যাঁছড়ামি।

কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬