ঢাবি বৌদ্ধ ছাত্র সংসদের সভাপতি রিন্টু সম্পাদক প্রত্যয়

০৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৬ PM
সভাপতি রিন্টু বড়ুয়া (বামে) এবং সম্পাদক প্রত্যয় বড়ুয়া

সভাপতি রিন্টু বড়ুয়া (বামে) এবং সম্পাদক প্রত্যয় বড়ুয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদের ২০১৮-১৯ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। নতুন কার্যকরী কমিটির সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেছেন জগন্নাথ হল ছাত্র সংসদের পাঠকক্ষ সম্পাদক রিন্টু বড়ুয়া এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যয় বড়ুয়া।

আজ শুক্রবার ঢাবি বৌদ্ধ ছাত্র সংসদের কার্যকরী কমিটির এক বৈঠকে এ কমিটি ঘোষিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক কমিটির সভাপতি রানা বড়ুয়া, সাধারণ সম্পাদক সৈকত বড়ুয়া অনিক ও সংসদের উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ।

পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি:

সভাপতি : রিন্টু বড়ুয়া

সহ-সভাপতি : দুর্জয় বড়ুয়া, শৈলী বড়ুয়া, চয়ন বড়ুয়া, থোয়াইনু অং চাক কেনি, সৌমিত্র চাকমা

সাধারণ সম্পাদক : প্রত্যয় বড়ুয়া
যুগ্ম সাধারণ সম্পাদক : প্রভাকর চাকমা, নয়ন বড়ুয়া

সাংগঠনিক সম্পাদক : অন্তিকা চৌধুরী
সহ সাংগঠনিক সম্পাদক : বর্ষা বড়ুয়া
ডেপুটি সাংগঠনিক সম্পাদক : হিমেল চাকমা

অর্থ সম্পাদক : প্রান্ত বড়ুয়া
সহ অর্থ সম্পাদক : সুজয় চাকমা, আপন বড়ুয়া

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক : অনিক বড়ুয়া

সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক : রোদেলা বড়ুয়া, সতেজ চাকমা
ডেপুটি সাহিত্য ও প্রকাশনা সম্পাদক : সরল তঞ্চঙ্গ্যা

দপ্তর সম্পাদক : প্রবাল বড়ুয়া
সহ দপ্তর সম্পাদক : অমিতাভ বড়ুয়া

জনসংযোগ ও প্রচার সম্পাদক : সুস্মিতা বড়ুয়া
সহ জনসংযোগ ও প্রচার সম্পাদক : ঐতিহ্য চাকমা, উৎসব বড়ুয়া

আপ্যায়ন সম্পাদক : অন্তু বড়ুয়া
সহ আপ্যায়ন সম্পাদক : পার্বন চাকমা

সাংস্কৃতিক সম্পাদক : বিমুক্তি বড়ুয়া
সহ সাংস্কৃতিক সম্পাদক : আপি বড়ুয়া
ডেপুটি সাংস্কৃতিক সম্পাদক : ঐশী বড়ুয়া

সদস্য : সুহৃদ বড়ুয়া, অংচসিং মারমা, সানু মং মারমা, শান্তি জীবন তঞ্চঙ্গ্যা।

নবনির্বাচিত কমিটির সভাপতি রিন্টু বড়ুয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অসাম্প্রদায়িক এবং অংশগ্রহণমূলক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে আমরা কাজ করে যাবো।

উল্লেখ্য, ১৯৮৮ সালে প্রতিষ্টিত ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ প্রতিষ্ঠার সময় থেকেই বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে প্রতিভার স্বাক্ষর রেখে আসছে।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬