ঢাবিতে সহিংসতা : ৭ অক্টোবর চার মামলার প্রতিবেদন জমা

০২ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৭ AM

© সংগৃহীত

কোটা সংস্কারের আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলা, ভাঙচুরসহ সহিংসতা ও পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় করা চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী নতুন এ দিন ধার্য করেছেন।

জানা যায়, ২০১৮ সালের ৮ এপ্রিল রাত ১টার দিকে বিক্ষোভকারীরা উপাচার্যের বাসভবনে প্রবেশ করেন। তারা মূল ফটক ভেঙে ফেলেন এবং দেয়াল টপকে বাসায় ঢুকে পড়েন। তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ ছিল। একপর্যায়ে বাসভবনের আশপাশে একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

ভিসি ভবনে হামলার ঘটনায় গত বছরের ১০ এপ্রিল রাজধানীর শাহবাগ থানায় ঢাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা করেন। এ ছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) এক সদস্যের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় একটি এবং ওয়াকিটকি ছিনতাই ও অন্যান্য ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে বাকি দুটি মামলা করে।

মামলায় আসামিদের নাম ও সংখ্যা উল্লেখ করা হয়নি। এজাহারে ঢাবি ভিসির বাড়িতে হামলা, গাড়ি পোড়ানো ও পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের কথা উল্লেখ করা হয়।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬