বিক্ষুব্ধ ঢাবি শিক্ষার্থীরা, ফটকে ঝুলছে তালা

২২ জুলাই ২০১৯, ১০:২১ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ সোমবারও প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে তালা দেওয়া হয়েছে। ফলে অধিকাংশ বিভাগেই ক্লাস-পরীক্ষা বন্ধ হয়েছে। বিঘ্ন ঘটেছে প্রাশসনিক কার্যক্রমেও।

জানা গেছে, আজ সকালেই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন ভবনে তালা লাগিয়ে দেন আন্দোলনরত বিক্ষুব্ধ ঢাবি শিক্ষার্থীরা। এসময় ফটকগুলোতে বিভিন্ন ধরণের পোস্টারও লগিয়ে দেওয়া হয়। ফলে শিক্ষার্থীদের ফটকগুলোর কার্যক্রম।

আন্দোলনকারীরা জানিয়েছেন, আগে চার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন তারা। তবে এখন সাত কলেজের অধিভুক্তি বাতিলের এক দফা দাবিতে আন্দোলন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

তারা জানান, বিজনেস ফ্যাকাল্টি, আইইআর, রেজিস্ট্রার বিল্ডিং ও ভিসির কার্যালয়ে আজও কর্মসূচি পালন করা হবে। আন্দোলনকারীরা বলেন, সাত কলেজ বাতিলের দাবি ঢাবির অস্তিত্ব রক্ষার দাবি। তালা কর্মসূচি আন্দোলনকে বেগবান করেছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে। 

এদিকে, রবিবার আন্দোলনকারীদের অবরোধে বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। বিকেলে শিক্ষার্থীদের লাগানো তালাগুলো ভেঙে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে জরুরি এক বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে তাদের সহানুভূতি রয়েছে দাবি করে তাদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেন।

 

কর্মচারী নিয়োগ দেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য…
  • ২৬ আগস্ট ২০২৬
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই ব…
  • ২৬ আগস্ট ২০২৬
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও আমাদের জন্য আদ…
  • ২৬ আগস্ট ২০২৬
‘তোমরা লেখবা, আর আমরা তো তোমাদের পিটাব’—বক্তব্য নিতে ফোন কর…
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে দাম কমল তেলের
  • ২৬ আগস্ট ২০২৬
আন্দোলনরত শ্রমিকদের ওপর যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ,…
  • ২৬ আগস্ট ২০২৬