বিশ্ববাজারে দাম কমল তেলের

২৬ আগস্ট ২০২৬, ০৯:১০ AM
জ্বালানি তেল সরবরাহ

জ্বালানি তেল সরবরাহ © সংগৃহীত

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। প্রণালিটি দিয়ে আবারও তেল পরিবহন শুরু হতে পারে এমন আশাবাদে বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদন বলছে, তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ১.৭৮ ডলার বা ২.০ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৬.৮০ ডলারে নেমেছে।

মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.৪৯ ডলার বা ১.৮ শতাংশ কমে ৮০.৮৭ ডলারে নেমেছে।

প্রতিবেদন অনুযায়ী, হরমুজের ব্যবস্থাপনা নিয়ে প্রতিবেশী ওমানের সঙ্গে ইরানের আলোচনা পুনরায় শুরু করার ঘোষণার পর নতুন আশার মধ্যে এই দরপতন ঘটে। মঙ্গলবার উভয় বেঞ্চমার্কেরই ৩ শতাংশের বেশি দরপতন হয়েছে।

উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬