অধিভুক্তি বাতিল দাবিতে ঢাবির সব ভবনে তালা

২১ জুলাই ২০১৯, ০৮:৫৫ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীদের একাংশ। রোববার ভোরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলাভবন, বাণিজ্য শিক্ষা অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদে তালা ঝুলিয়ে দেয়।

সকাল ৮টায় কলা ভবনের সামনে সরজমিনে গিয়ে দেয়া যায়, অধিকাংশ শিক্ষার্থী ক্লাস করতে আসলেও ৩ জন ছাত্রী ও ৩ জন ছাত্র মূল ভবনে তালা লাগিয়ে হাতে ফেস্টুন নিয়ে বসে আছে। এসময় ক্লাস করাতে আসা শিক্ষকরা ৭ কলেজ সমস্যার সমাধান আস্তে আস্তে হবে আশ্বাস দিয়ে তালা খুলে দিতে আহ্বান জানালেও তারা আন্দোলন থেকে সরে আসেননি। আন্দোলনকারীরা জানান, অধিভুক্তি বাতিলের দাবি মেনে না নেয়া পর্যন্ত তালা খুলবে না।

সিনেটে তালা দেয়ায় দেয়াল টপকে পার হচ্ছেন রেজিস্ট্রার ভবনের কর্মচারীরা

 

আন্দোলনকারীদের দাবি, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় নিজেদের ঢাবির শিক্ষার্থী পরিচয় দেয়, ফলে তাদের পরিচয় সংকটে পড়তে হচ্ছে। এ আন্দোলনে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বেশি অংশ নিতে দেখা গেছে। 

এদিকে শিক্ষার্থীদের একাংশের আন্দোলনের ফলে সকালে ক্লাস করতে এসে ফিরে গেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে ৮টায় কর্মচারীরা তালা খুলতে এসেও আন্দোলনকারীদের বাঁধার সম্মুখীন হয়।

ক্লাস করতে না পেরে অনেকেই কলা ভবনের বাইরে দাঁড়িয়ে থাকে

 

বিষয়টি সম্পর্কে আন্দোলন কর্মী আসিফ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা রেজিস্ট্রার বিল্ডিং, কলাভবন, এফবিএস ও সমাজ বিজ্ঞান অনুষদে তালা ঝুলিয়েছি। প্রশাসন দাবি মেনে না নিলে তালা খুলব না।

আরও পড়ুন: প্রো ভিসির গাড়ি আটকে দিল ঢাবি শিক্ষার্থীরা

কর্মচারী নিয়োগ দেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য…
  • ২৬ আগস্ট ২০২৬
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই ব…
  • ২৬ আগস্ট ২০২৬
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও আমাদের জন্য আদ…
  • ২৬ আগস্ট ২০২৬
‘তোমরা লেখবা, আর আমরা তো তোমাদের পিটাব’—বক্তব্য নিতে ফোন কর…
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে দাম কমল তেলের
  • ২৬ আগস্ট ২০২৬
আন্দোলনরত শ্রমিকদের ওপর যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ,…
  • ২৬ আগস্ট ২০২৬