ঢাবির মুহসীন হল শিল্পকর্ম প্রদর্শনী-২০১৯ শুরু

১৯ জুলাই ২০১৯, ০২:৩৮ PM
হাজী মুহম্মদ মুহসীন হল শিল্পকর্ম প্রদর্শনী

হাজী মুহম্মদ মুহসীন হল শিল্পকর্ম প্রদর্শনী © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মুহসীন হলের এক ঝাক তরুণ শিল্পী ও দেশ বরেণ্য চিত্রশিল্পীদের অংশগ্রহনে শুভ সূচনা করলো হাজী মুহম্মদ মুহসীন হল শিল্পকর্ম প্রদর্শনী-২০১৯। ৪৫ জন শিল্পীর মোট ৪৮টি শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শিল্পকর্ম প্রদর্শনীটি চলবে ২৭ জুলাই পর্যন্ত। উক্ত প্রদর্শনীতে তিনটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে। প্রদর্শনীতে প্রথম হয়েছেন শিল্পী রাফিউজ্জামান রিদম, ২য় হয়েছেন ইব্রাহিম খলিল আসমানী ও ৩য় হয়েছেন মাহমুদুল হাসান।

প্রদর্শনীর আহ্বায়ক ফাইম ইসলাম লিমন জানান, এই প্রদর্শনীতে নিরীক্ষামূলক, গবেষণাধর্মী, অনুশীলনমূলক, নৈসর্গিক চিত্রকর্ম ও ভাস্কর্য, কারুশিল্প এবং ছাপচিত্র রয়েছে। যা একজন সাধারণ দর্শকে আকর্ষিত করবে। আমাদের এই প্রদর্শনীর সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ও মু্হসীন হল ছাত্র সংসদ।

কর্মচারী নিয়োগ দেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য…
  • ২৬ আগস্ট ২০২৬
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই ব…
  • ২৬ আগস্ট ২০২৬
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও আমাদের জন্য আদ…
  • ২৬ আগস্ট ২০২৬
‘তোমরা লেখবা, আর আমরা তো তোমাদের পিটাব’—বক্তব্য নিতে ফোন কর…
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে দাম কমল তেলের
  • ২৬ আগস্ট ২০২৬
আন্দোলনরত শ্রমিকদের ওপর যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ,…
  • ২৬ আগস্ট ২০২৬