ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইশা ছাত্র আন্দোলনের নির্বাক পদযাত্রা

১৮ জুলাই ২০১৯, ০৬:৫৫ PM

© সংগৃহীত

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নির্বাক পদযাত্রা করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে এ পদযাত্রা শুরু হয়। ঢাবির টিএসসি তেকে নির্বাক পদযাত্রা বের হয়ে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। এসময় মিছিলকারীদের হাতে ধর্ষণ বিরোধী এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তির আইন পাশ ও তা কার্যকর করার দাবী সম্বলিত প্লেকার্ড শোভা পায়।

মিছিল শেষে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি এম. হাছিবুল ইসলাম বলেন, ধর্ষকের কোন ধর্ম নেই। তারা যে ধর্মের আবরনেই থাকুক না কেন, তাদের প্রকৃত পরিচয় তারা ধর্ষক এবং বিকৃত রুচিবোধের অপরাধী। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী দেশে প্রায় ৭০ শতাংশ শিশু তার প্রতিবেশী, আত্মীয়, বন্ধু বা তাদের শিক্ষক দ্বারা ধর্ষণ, হত্যা ও যৌন হয়রানির শিকার হচ্ছে। এটা কোন সভ্য সমাজের কর্মকান্ড হতে পারেনা। সুতরাং চলমান শিশু ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যা বন্ধ করতে বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে দ্রুততম সময়ে বিচার কার্য সম্পন্ন করে ধর্ষকদের সর্বো”চ শাস্তির বিধান কার্যকর করতে হবে।

সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ বলেন, ২০১৯ সালের জানুয়ারি থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শিশু ধর্ষণের শিকার হয়েছে ৫৩৭ জন, যার মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২০৮ জন শিশুকে। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ৫৩টি শিশু। এ ধরণের ঘটনা কোন সভ্য সমাজে শোভা পায়না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে দেশে ফাঁসির রায় কার্যকর করলে এমনিতেই ধর্ষণের হার হ্রাস পাবে বলে আমরা আশাবাদী। সুতরাং ধর্ষণের সর্বোচ্চ শাস্তির আইন পাশ করার জন্য সরকারের প্রতি আমরা জোর দাবি পেশ করছি।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহর সঞ্চালনায় নির্বাক পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম, প্রকাশনা সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, কলেজ সম্পাদক এম এম শোয়াইব প্রমুখ।

কর্মচারী নিয়োগ দেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য…
  • ২৬ আগস্ট ২০২৬
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই ব…
  • ২৬ আগস্ট ২০২৬
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও আমাদের জন্য আদ…
  • ২৬ আগস্ট ২০২৬
‘তোমরা লেখবা, আর আমরা তো তোমাদের পিটাব’—বক্তব্য নিতে ফোন কর…
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে দাম কমল তেলের
  • ২৬ আগস্ট ২০২৬
আন্দোলনরত শ্রমিকদের ওপর যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ,…
  • ২৬ আগস্ট ২০২৬