৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ক্লাস বর্জনে ঢাবি শিক্ষার্থীরা

১৮ জুলাই ২০১৯, ১০:১৮ AM

© টিডিসি ফটো

সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে ক্লাস হচ্ছে না বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। অবশ্য আন্দোলনের মধ্যেও কিছু বিভাগে ক্লাস চলছে বলে জানা গেছে।

এছাড়া আজ সকালেই বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরসহ বিভিন্ন মোড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে সব ধরণের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে গতকাল বুধবার শাহবাগ মোড় অবরোধ করে নতুন এই কর্মসূচি ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। পরে দুপুর ২টার দিকে অবস্থান থেকে সরে গেলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ ৪ দফা দাবিতে জমায়েত হতে শুরু করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পরে টিএসসি ও শাহবাগ মোড় অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। ফলে রাজধানীর এই ব্যস্ততম এলাকা জুড়ে অচলাবস্থা সৃষ্টি হয়।

অধিভুক্তি বাতিলসহ দাবিসমূহ হলো- চলতি শিক্ষাবর্ষ থেকেই অধিভুক্ত সাত কলেজ বাতিল করা; দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফলাফল দেওয়া; বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন করা এবং ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ এবং রিকশা ভাড়া নির্ধারণ করা।

আন্দোলনের নেতৃত্বে থাকা ‘সাত কলেজ বাতিল চাই’ কমিটির মুখপাত্র ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাকিল মিয়া বলেন, ‘আমরা আমাদের চারটি দাবি নিয়ে এর আগে প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু প্রশাসন আমাদের দাবি মানে নাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এ আন্দোলন চালিয়ে যাবো।’

কমিটির আহবায়ক ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: আকাশ হোসেন আবিদ বলেন, ‘অধিভুক্ত সাত কলেজের কারনে আমাদের বিভিন্ন জায়গায় পরিচয় সংকট এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। আমরা অবিলম্বে এর থেকে পরিত্রাণ চাই।’

পরে তারা টিএসসি চত্বর অবরোধ করে সব ধরণের যান চলাচল বন্ধ করে দেয়। এতে ভোগান্তিতে পরে পথচারীরা। এসময় পাশেই অবস্থিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা বিপাকে পড়েন।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close