ঢাকাস্থ হরিণাকুন্ডু সমিতির সভাপতি আব্দুল মজিদ, সম্পাদক নিহার রঞ্জন

১৩ জুলাই ২০১৯, ০৮:০৮ PM

© সংগৃহীত

ঢাকাস্থ হরিণাকুন্ডু সমিতির কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন সরকারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

গত ৫ জুলাই শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়। ৩২ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

সাধারণ সভায় কার্যনির্বাহী পরিষদের সভাপতির পদসহ প্রত্যেকটি পদের জন্য নাম প্রস্তাব হওয়ার পর উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে তা পাশ হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে সবাই একমত পোষণ করেন।

কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি মো. আব্দুল্লাহ মাসুদ, হাসান আহমেদ নূহ মো. মনিরুল আলম যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম (স্বপন), মো. আসলাম উদ্দীন, অর্থ সম্পাদক মো. রিপন আলী, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামসুজ্জামান (পিল্টু), সহ-সাংগঠনিক সম্পাদক ড. মো. আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক মো. আব্দুর রশীদ, সমাজকল্যাণ সম্পাদক মো. রাকিব উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলী হাবীব, সহ-সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. নাসির উদ্দীন, সহ-ক্রীড়া সম্পাদক মো. মাহবুব আলম, মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা কামরুল, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা আকতার (ডলি), কার্যনিবাহী সদস্য মো. সালাউদ্দীন মাহমুদ পলাশ, মো. মিজানুর রহমান, খোন্দকার শরিফুল হক মুকুল, জিএম জামিরুল ইসলাম, মো. হারুনুর রশীদ, মো. আশরাফ উদ্দীন আহমেদ, মো. সাকিমুল ইসলাম, মো. মশিউর রহমান, ইঞ্জিনিয়ার মুজিবুল হক।

বেশি দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
  • ২৬ আগস্ট ২০২৬
মিলাদুন্নবী: ইতিহাস, ঐতিহ্য ও আলেমদের মতভেদের অন্তরালে
  • ২৬ আগস্ট ২০২৬
গোবিপ্রবি উপাচার্যকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • ২৬ আগস্ট ২০২৬
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীর বাড়িতে ঢুকে …
  • ২৬ আগস্ট ২০২৬
৪২ জনকে নিয়োগ দেবে কর অঞ্চল-২, চট্টগ্রাম
  • ২৬ আগস্ট ২০২৬
রংপুরে শিক্ষকসহ ৪ হত্যা: ময়নাতদন্তে উঠে এল যে তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬