বেশি দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

২৬ আগস্ট ২০২৬, ১১:০৩ AM
বেশি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

বেশি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত © টিডিসি ফটো

ঝালকাঠির রাজাপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় সার বিক্রির দোকান ও বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। 

এ সময় লেবুবুনিয়া বাজারে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় ব্যবসায়ী ফারুক হোসেন হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন হাওলাদার উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া সাতঘর এলাকার বাসিন্দা। তিনি লেবুবুনিয়া বাজারে সার ব্যবসা পরিচালনা করেন। 

অভিযানকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কৃষকদের স্বার্থে বাজার মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

ট্যাগ: ঝালকাঠি
নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৭ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় পেল জার…
  • ১৭ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানোর অভিযোগে বিএনপি ছাড়ার ঘোষণা দ…
  • ১৭ নভেম্বর ২০২৬
অগ্রহায়ণেই টেকনাফে পাওয়া যাচ্ছে কাঁচা আম, কেজি ৮০০ টাকা
  • ১৭ নভেম্বর ২০২৬
লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপর আওয়াম…
  • ১৭ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত হানবে কবে, জানাল আব…
  • ১৭ নভেম্বর ২০২৬
ছোট ভাইয়ের দাফনের আগেই চলে গেলেন বড় ভাই, দুই হাফেজের মৃত্যু…
  • ১৭ নভেম্বর ২০২৬