ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরীতে আগুন (ভিডিও)

০৭ জুলাই ২০১৯, ১০:৫৩ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে (সেন্ট্রাল লাইব্রেরী) আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। আজ রোববার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  পিছনের গেটের পাশের কয়েকটি তার থেকে আগুন লেগে ধোঁয়া ছাড়িয়ে পড়ে। এসময় শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এসময় লাইব্রেরীর কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে এতে পুরোপুরি সফল হননি তারা।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছায়। নীলক্ষেত ও গুলিস্তান ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকে লাইব্রেরীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।

লাইব্রেরীর কর্মীদের আগুন নেভানোর চেষ্টা

আগুন লাগার পরপরই সেখানে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রাশাসন) ড. মুহাম্মদ সামাদ, প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানীসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া শাহবাগ থানা পুলিশও ঘটনাস্থলে পৌছায়।

ঘটনার সময় লাইব্রেরীতে থাকা মাস্টার্সের ছাত্র সোহরাব নাজমুল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিচতলায় অফিস রুমের পাশে বিদ্যুতের তার থেকে আগুন লাগে। এসময় সবাই দ্রুত লাইব্রেরী থেকে বেরিয়ে আসে। তিনি বলেন, কোন বইয়ের সেকশনে আগুন লাগলে বড় ধরণের ক্ষতি হতে পারত।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে কয়েক হাজার ধরণের বই রয়েছে। এছাড়া কিছু দুর্লভ পাণ্ডুলিপি ও  ম্যাগাজিনও রয়েছে। সেখানে নিয়মিত দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন।

আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি নিয়ে খুকৃবি শিক্ষার্থীদের কর্মশ…
  • ২৬ আগস্ট ২০২৬
‘শিবিরের সুশীলতার দায়ই শিবিরের অনেকে নেবে না’, রাবি সভাপতিক…
  • ২৬ আগস্ট ২০২৬
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও শিক্ষা
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাবির হলে জুনিয়রদের ডেকে গালাগাল, মুচলেকায় ছাড়া পেলেন ৮ সি…
  • ২৬ আগস্ট ২০২৬
বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!
  • ২৬ আগস্ট ২০২৬
করোনাকালে বন্ধের পর আজও চালু হয়নি ঈশ্বরগঞ্জের দুই রেলস্টেশন
  • ২৬ আগস্ট ২০২৬