চাকরিমুখী পড়ালেখা করলে উচ্চশিক্ষার দরকার নেই: শিক্ষামন্ত্রী

০৫ জুলাই ২০১৯, ০৭:২৬ PM

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চাকরিমুখী পড়ালেখা করলে তাদের উচ্চশিক্ষা দরকার নেই। পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোডিং করে পরীক্ষা নিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় গোল্লা ভরাট বাদ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘উচ্চশিক্ষা চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এসময় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনয়নের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সকল ক্ষেত্রে আমরা স্বচ্ছতা চাই। এর বাহিরে ভিন্ন কিছু চাই না। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ক্ষেত্রে শিক্ষক নিয়োগে নিবন্ধন কর্তৃপক্ষ আছে। আর এর মাধ্যমে এখানে পরিপূর্ণ স্বচ্ছতা আনা হয়েছে। এখন সেটিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা কিভাবে করবো সে বিষয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে।

তিনি মানসম্মত শিক্ষা অর্জনের কথা উল্লেখ করে বলেন, আমি সৎ হলাম না, আমি পরিবেশ সম্পর্কে সচেতন হলাম না, তাহলে সেই শিক্ষাকে আমি মানসম্মত শিক্ষা বলতে পারব না। এর সাথে কমিউনিকেশন স্কিল, সহ-শিক্ষা কার্যক্রম বাড়াতে হবে। তা হলে পেশাগত জীবনে দক্ষতার সাথে কাজ করতে পারবে।

এর আগে শিক্ষার্থীরা প্রবন্ধ উপস্থাপনের সময় বিশ্ববিদ্যালয়ের আবাসন, লাইব্রেরী, শিক্ষক সংকট, গবেষণা ও গুণগত শিক্ষার অভাবের কথা উলেখ করলে সেগুলো পূরণ করার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম।

অনুষ্ঠানের মুখ্য বক্তা ছিলেন— ঢাবি সমাজবিজ্ঞান বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিতে এতে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আশফাকুর রহমান ও ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিমা তানজিম অর্নি।

যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬
নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬