ঢাবির সাড়ে তিনশ অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

০৪ জুলাই ২০১৯, ০৪:৫৬ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৩৫০ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার অনুষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। উল্লেখ্য, এনসিসি ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর আর্থিক সহযোগিতায় এই বৃত্তি প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, এনসিসি ব্যাংক লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার নায়েমুল কবির এবং ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. রাজিয়া বেগম এবং ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. হাসিনা শেখ বক্তৃতা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অসচ্ছল শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজসেবী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে তিনি সমন্বিত সমাজ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি নিয়ে খুকৃবি শিক্ষার্থীদের কর্মশ…
  • ২৬ আগস্ট ২০২৬
‘শিবিরের সুশীলতার দায়ই শিবিরের অনেকে নেবে না’, রাবি সভাপতিক…
  • ২৬ আগস্ট ২০২৬
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও শিক্ষা
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাবির হলে জুনিয়রদের ডেকে গালাগাল, মুচলেকায় ছাড়া পেলেন ৮ সি…
  • ২৬ আগস্ট ২০২৬
বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!
  • ২৬ আগস্ট ২০২৬
করোনাকালে বন্ধের পর আজও চালু হয়নি ঈশ্বরগঞ্জের দুই রেলস্টেশন
  • ২৬ আগস্ট ২০২৬