ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল

০১ জুলাই ২০১৯, ০২:০৯ PM

© ফাইল ফটো

ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খানের বিচারে ট্রাইব্যুনাল গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই ট্রাইবুনাল গঠন করা হয়। 

ট্রাইব্যুনালের সদস্যরা হলেন- সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রহমত উল্লাহ ও ড. মো. লিয়াকত হোসেন মোড়ল। এছাড়া অভিযুক্ত শিক্ষকও এই ট্রাইব্যুনালে একজন সদস্য নিযুক্ত করতে পারবেন। সিন্ডিকেটের একাধিক সদস্য এই ট্রাইব্যুনাল গঠনের তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মোরশেদ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থি শিক্ষকদের প্যানেল ‘সাদা দল’র যুগ্ম আহ্বায়ক।গত বছরের ২৬ মার্চ দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামে এক নিবন্ধ লেখেন তিনি। সেটি নিয়ে বিতর্ক তৈরি হলে পরে তিনি লেখাটির জন্য ক্ষমা চান এবং লেখাটি প্রত্যাহারের ঘোষণা দেন।

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছর মোর্শেদ হাসান খানকে সাময়িক অব্যাহতি প্রদান ও প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে সিন্ডিকেট। গত মাসের ২৮ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেয়। তারা অধ্যাপক মোর্শেদ হাসান খানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পায়।

পরে ৩০ এপ্রিলের সিন্ডিকেটে মোর্শেদ হাসান খানের রিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা ঠিক করতে অ্যাটর্নি জেনারেল ও বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মেজবাহ উদ্দীনকে দায়িত্ব দেন উপাচার্য। এরই পরিপ্রেক্ষিতে রোববারের (৩০ জুন) সিন্ডিকেট সভায় ট্রাইব্যুনাল গঠন করা হলো।

আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি নিয়ে খুকৃবি শিক্ষার্থীদের কর্মশ…
  • ২৬ আগস্ট ২০২৬
‘শিবিরের সুশীলতার দায়ই শিবিরের অনেকে নেবে না’, রাবি সভাপতিক…
  • ২৬ আগস্ট ২০২৬
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও শিক্ষা
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাবির হলে জুনিয়রদের ডেকে গালাগাল, মুচলেকায় ছাড়া পেলেন ৮ সি…
  • ২৬ আগস্ট ২০২৬
বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!
  • ২৬ আগস্ট ২০২৬
করোনাকালে বন্ধের পর আজও চালু হয়নি ঈশ্বরগঞ্জের দুই রেলস্টেশন
  • ২৬ আগস্ট ২০২৬