ছাত্রলীগের অনশনকারীদের ৭জন অসুস্থ, ২জন ঢামেকে ভর্তি

৩০ জুন ২০১৯, ০৭:২৩ PM

৪দফা দাবিতে আমরণ অনশনরত ছাত্রলীগের পদবঞ্চিতদের মধ্যে এখন পর্যন্ত ৯জন অসুস্থ হয়ে পড়েছেন এবং ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে অনশনরত নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

তারা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এখন পর্যন্ত তাদের সাথে কেন্দ্রীয় ছাত্রলীগের কেউ দেখা করতে আসেনি। তাদের ৪দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

অসুস্থদের মধ্যে স্যালাইন দেওয়া হয়েছে ছাত্রলীগের গত কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক রানা হামিদ, আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক ইমদাদ হোসেন সোহাগ, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ চৌধুরী সজিব, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কৃষ্ণ মজুমদার, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আনন্দ সাহা পার্থ, উপ-প্রচার সম্পাদক খন্দকার রবিউল ইসলাম রবি, সহ-সম্পাদক এস এম মামুনকে।

ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে সাবেক উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মুরাদ হায়দার টিপু, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহকে।

পদবঞ্চিত অনশনকারীদের ৪দফা দাবিগুলো হলো- প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ১৯টি পদ শূন্য করা হয়েছে তাদের নামপদসহ প্রকাশ করা, বিতর্কিতদের অব্যহতি দিয়ে পদবঞ্চিতদের মধ্য থেকে যোগ্যদের পদায়ন এবং মধুর ক্যান্টিন ও টিএসসিতে হামলায় জড়িতদের বিচার নিশ্চিত করা।

উল্লেখ্য, গত ২৬ মে থেকে বাংলা‌দেশ ছাত্রলী‌গের ক‌মি‌টি‌তে পদব‌ঞ্চিতরা ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের রাজু ভাস্ক‌যের পাদ‌দে‌শে অবস্থান কর্মসূ‌চি পালন করে আসছিলেন। কিন্তু তাদের দাবি পূরণ না হওয়ায় তারা গত শুক্রবার বিকাল থেকে আমরণ অনশনের ঘোষণা দেন।

পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
‘আমি মামলা করি না, নিজের বিচার নিজে করি’
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস
  • ১১ এপ্রিল ২০২৬
৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
close