ঢাবি সাংবাদিক সমিতির সভাপতিকে নাগরিক সংবর্ধনা

০৮ জুন ২০১৯, ০৭:১৯ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় গলাচিপার কৃতি সন্তান রায়হানুল ইসলাম আবিরকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেলে গলাচিপা সরকারি কলেজ মিলনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফোরকান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, সহ সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এস এম শাহজাদা বলেন, গলাচিপার কৃতিসন্তান রায়হানুল ইসলাম আবিরের সাফল্যে আমরা আনন্দিত। সে আমাদের অর্জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত স্থানে কোন সংগঠনের নেতৃত্ব দেয়া সৌভাগ্যের। বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকতা করবেন এই প্রত্যাশা রাখেন।

উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ বলেন, এলাকার সন্তান হিসেবে সাংবাদিক নেতা নিজ এলাকার সেবায় নিয়োজিত হবেন সে প্রত্যাশা রইলো।

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি বলেন, আমি আনন্দিত নিজে এলাকার মানুষের সামনে কিছু বলেতে পেরে এবং সম্মাননা পেয়ে। ভবিষ্যতে সুযোগ পেলে গলাচিপার সেবায় নিয়োজিত হবো।

অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ, বিভিন্ন অঙ্গসংগঠন ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

৩০ বছরেও সেতু হয়নি, ভাসমান সেতুতেই ঝুঁকিপূর্ণ পারাপার
  • ২৬ আগস্ট ২০২৬
মাদ্রাসা থেকে বেরিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ
  • ২৬ আগস্ট ২০২৬
‘এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি’
  • ২৬ আগস্ট ২০২৬
শিক্ষা-গবেষণা ও কারিগরি দক্ষতায় চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে…
  • ২৬ আগস্ট ২০২৬
রিকশা পাশ কাটাতে গিয়ে বাসের নিচে মোটরসাইকেল—স্ত্রী নিহত, আহ…
  • ২৬ আগস্ট ২০২৬
ইদ্রিস আলী থেকে ইলিয়াস কাঞ্চন, রেজাউল থেকে বাপ্পারাজ, শামস…
  • ২৬ আগস্ট ২০২৬