রিকশা পাশ কাটাতে গিয়ে বাসের নিচে মোটরসাইকেল—স্ত্রী নিহত, আহত সেনাসদস্য

২৬ আগস্ট ২০২৬, ০১:১৯ PM
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক দুর্ঘটনার পর মানুষের ভিড়

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক দুর্ঘটনার পর মানুষের ভিড় © টিডিসি ফটো

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তুলি খাতুন (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী সেনাসদস্য সোহেল রানা। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তুলি খাতুন শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে। তার স্বামী সোহেল রানা নড়াইলের বাসিন্দা। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তুলি খাতুন তার স্বামী সোহেল রানার সঙ্গে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে শৈলকুপা অংশের মধ্যে ঘটনাস্থলে পৌঁছালে পাশের রাস্তা থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে পড়ে যান। 

আরও পড়ুন: আরেকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব সংসদে উঠছে কাল

এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে চলে যায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই তুলির মৃত্যু হয়। গুরুতর আহত হন তার স্বামী সোহেল রানা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর আলী বলেন, অতিরিক্ত গতি ও মহাসড়কে গাড়ি রাখার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

র‍্যাগিংয়ের দায়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের …
  • ১৫ অক্টোবর ২০২৬
কারিগরি শিক্ষার্থীদের ৭১ শতাংশই পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠানে
  • ১৫ অক্টোবর ২০২৬
কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬