ঢাবি ক্যাস্পাসে নিয়ন্ত্রিত হচ্ছে যানবাহন চলাচল

২৯ মে ২০১৯, ১২:৫৬ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এখন থেকে কোন ভারী যানবাহন প্রবেশ করতে পারবে না। এছাড়াও নীলক্ষেত থেকে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অভিমুখী সড়কে বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণে পাহারার বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সেমিনার কক্ষে প্রক্টরিয়াল কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রক্টর এ কে এম গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় সহকারী প্রক্টরবৃন্দ, বিএনসিসি ও রোভার স্কাউটের প্রতিনিধি, এস্টেট ম্যানেজার সুপ্রিয়া সাহা, ডাকসুর পরিবহন সম্পাদক শামস-ই-নোমান, ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড় এবং সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।

সভায় ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তা দিয়ে লরি, তেলের ট্যাংকার, বড় ট্রাকসহ সকল ভারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে তা কঠোরভাবে পালন করতে নির্দেশ দেওয়া হয়। এছাড়াও শাহবাগ, দোয়েল চত্ত্বর, শহিদুল্লাহ হল সংলগ্ন এশিয়াটিক সোসাইটির গেট, চাঁনখারপুল-ডিএসসি, পলাশী ও নীলক্ষেত মোড় দিয়ে ক্যাম্পাসে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়। এসব প্রবেশমুখ দিয়ে অতিরিক্ত যানবাহনের প্রবেশ ঠেকাতে প্রাথমিকভাবে প্রক্টরিয়াল টিম, বিএনসিসি, রোভার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে পৃথকভাবে পাহারা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ক্যাম্পাসে ভাসমান বস্তি উচ্ছেদ, টোকাই, ভিক্ষুক ও হিজরাদের দৌরাত্মরোধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রক্টর গোলাম রব্বানী বলেন, ক্যাম্পাসে ভারী যান চলাচল সীমিত রাখা হবে। এজন্য বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে স্বেচ্ছাসেবক টিম দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

ডাকসুর পরিবহন সম্পাদক শামস-ঈ-নোমান বলেন, ক্যাম্পাসে সকলের নিরাপত্তা নিশ্চিত ও ভারী পরিবহন নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক টিম গঠনের কাজ চলছে। ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড় বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য মাদক ব্যবসা, ছিনতাই ও চাদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

সভায় সংশ্লিষ্ট অংশীজনেরা বলেছেন, মেট্রোরেল নির্মাণ ও সিটি কর্পোরেশন বিভিন্ন সেবা কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে রাস্তা খনন করায় ক্যাম্পাসে প্রতিনিয়তই যানজট লেগেই থাকছে। বিকেলের দিকে নীলক্ষেত থেকে টিএসসিগামী রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে।

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৬৯ কিলোমিটারের জশন…
  • ২৬ আগস্ট ২০২৬
ভারতের আইআইটিতে ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ পেলেন বাইজীদ …
  • ২৬ আগস্ট ২০২৬
গ্রেপ্তারের পর কারাগারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতা
  • ২৬ আগস্ট ২০২৬
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির…
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিং নয়, ধারণক্ষমতার অতিরিক্ত হওয়ায় মারা গেছে ১৫ কোটি ট…
  • ২৬ আগস্ট ২০২৬
পাঁচ বছর বয়সী শিশু হত্যার মামলায় প্রধান আসামী সাইফুল ইসলাম …
  • ২৬ আগস্ট ২০২৬