আজ রাতেই ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২৮ মে ২০১৯, ০৭:২০ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হচ্ছে আজ রাতেই। মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এ কথা জানান। 

গত বছরের ৩১ জুলাই কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঘোষণা করা হয় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি।  সনজিত চন্দ্র দাসকে সভাপতি এবং সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি দেয়া হয়েছিল। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা কমিটির মেয়াদ এক বছর। সেই হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদ রয়েছে আর দুই মাস। 

দুই সপ্তাহ আগে কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হলেও ঢাবি ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গতা পায়নি। তবে সংগঠনটির নেতারা বলছেন বিভিন্ন ব্যস্ততার কারণে তা করা হয়ে ওঠেনি। 

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানালেন, আজ রাতে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে কাল বা পরশু।

এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দুই সপ্তাহ আগে যে সংকট দেখা দিয়েছিল, তা এখনও কাটেনি। কমিটি থেকে বির্তকিতদের বাদ দেওয়া, পদবঞ্চিতদের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে পদবঞ্চিতদের সংবাদ সম্মেলনে হামলা- এই তিনদফা দাবি পূরণে গত ২০ মে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আশ্বাস দিলেও তা পূরণ না হয়নি।

এজন্য রোববার মধ্যরাত থেকে পদবঞ্চিত ও প্রত্যাশা অনুযায়ী পদ না পাওয়ারা ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন। এমনকি আসন্ন ঈদের দিনও তারা সেখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন।

নেপালে আকস্মিক বন্যায় ৮ জনের মৃত্যু, অন্তত ২৬ পুলিশ সদস্য ন…
  • ২৬ আগস্ট ২০২৬
রংপুরে শিক্ষকসহ চার হত্যা: আলোচিত সেই শার্ট নিয়ে যা বলছেন আ…
  • ২৬ আগস্ট ২০২৬
বিনা খরচে ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি, লাইসেন…
  • ২৬ আগস্ট ২০২৬
মুক্তির একদিন আগে দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
বিইউবিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সেম…
  • ২৬ আগস্ট ২০২৬
বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম
  • ২৬ আগস্ট ২০২৬