মুক্তির একদিন আগে দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু

২৬ আগস্ট ২০২৬, ০২:৫০ PM
দিনাজপুর জেলা কারাগার।

দিনাজপুর জেলা কারাগার। © ফাইল ছবি

সাজা শেষ হওয়ার একদিন আগে দিনাজপুর জেলা কারাগারে মো. নাদিম নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের সাজাপ্রাপ্ত নাদিম বুধবার (২৬ আগস্ট) সকালে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

কারাগার সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের সাজা হওয়ায় গত ১৭ আগস্ট নাদিমকে দিনাজপুর জেলা কারাগারে নেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার সাজা শেষ হওয়ার কথা ছিল।

এর আগে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাদিম। পরে দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল পৌনে ৮টার দিকে তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে নাদিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএমইউ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬