নুরের উপর হামলার প্রতিবাদে ঢাবিতে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

২৭ মে ২০১৯, ১২:৪৪ PM

© টিডিসি ফটো

বগুড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ তার সঙ্গীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় তারা নুরুল হকের উপর হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। বিক্ষোভ মিছিলে দাবি আদায়ে তারা নানা ধরণের স্লোগান দেন।

এর আগে গতকাল রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের সময়সীমা বেঁধে দেয়া হয়। রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এরপর সেখানে গিয়ে হামলার প্রতিবাদ জানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

পরে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহ হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের পাশাপাশি সোমবার ১২টায় ঢাবির রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় আতাউল্লাহ খান বলেন, ছাত্রলীগ আজ সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ায় তারা ন্যাক্কারজনকভাবে ডাকসুর ভিপিসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

তিনি বলেন, আমরা এই ঘটনায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জড়িতদের আইনের আওতায় আনা না হলে বাংলার ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, রবিবার বিকাল ৫টার দিকে বগুড়া উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরসহ তার সঙ্গীদের ওপর হামলা চালিয়ে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ভিপি নুরসহ অন্তত ২০ জন আহত হন।

আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ৬ এপ্রিল
  • ৩১ মার্চ ২০২৬
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence