যানজটকে হাসিমুখে মেনে নিন: ঢাবি উপাচার্য

২৭ মে ২০১৯, ১২:০৯ AM

© ফাইল ফটো

রাজধানীর ঢাকার যানজটকে উন্নয়নের চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দিয়ে তা হাসিমুখে মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদের ইফতার অনুষ্ঠানে তিনি এই ব্যাখ্যা দেন

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আজকের বাংলাদেশ যে অবস্থানে আছে, আজকে আপনি রাস্তায় আসলে যে এক-দুই ঘণ্টা আপনার দেরি হচ্ছে, এগুলো হচ্ছে কী জানেন? এগুলো হল চীন-জাপান আজকের যে অবস্থানে এসেছে অথবা ইউরোপ এবং আমেরিকা যে উন্নত বিশ্ব যাদের কথা বলি, তারা যে অবস্থায় আছে, তাদেরও এমন একটি অবস্থান ছিল।

উপাচার্য বলেন, আজকে আমরা যে অবস্থায় আছি তারাও সেই অবস্থায় ছিল। এগুলোকে অর্থনীতির ভাষায় এবং সমাজবিজ্ঞানীর ভাষায় বলা হয়, চ্যালেঞ্জ অব ডেভেলপমেন্ট। এই কারণে এগুলো আমরা হাসিমুখে নেব। এই ‘চ্যালেঞ্জ অব ডেভেলপমেন্ট’ সম্পর্কে মানুষকে জানানোর তাগাদাও অনুভব করছেন তিনি।

তিনি বলেন, এই বিষয়গুলো কিন্তু এখন মানুষকে বলা দরকার। কেননা এই সুবাদে কিছু কিছু রাজনৈতিক অপশক্তি আছে, কিছু কিছু মানুষ আছে যারা একটি অপপ্রয়াস থেকে এই যে মানুষের এতো ভোগান্তি এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবে।

তিনি আরও বলেন, কিন্তু আজকে আপনি চীন-জাপানের অবস্থা যদি দেখেন আজ থেকে ৪০-৫০ বছর পূর্বে, যারা এই দেশগুলোতে গেছেন, আমাদের অনেক মুরুব্বিরা গেছেন তখন তারা একপ্রকার কথাগুলো বলে থাকেন যে, ওই সময় তাদেরও ভোগান্তির কোনো শেষ থাকে নাই। কিন্তু আজকে যখন আমরা সেখানে যাই মনে হয় যেন আমরা একটা ভিন্ন গ্রহে আসলাম, একটি ভিন্ন জগতে আসলাম। এই সভ্য সমাজের ভৌত অবকাঠামো নির্মাণের আগে তাদেরও কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

উপাচার্য বলেন, আমরা কিন্তু সেই ধরনের একটি অবস্থায় পদার্পণ করছি। আমরা একটি লাল কার্পেটে কেবল পা রাখব-সেই অবস্থানে আছি। ইফতার অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক সভাপতিত্ব করেন।

ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪ দিনের ছুটিতে ইবি
  • ৩১ মার্চ ২০২৬
এপ্রিলেই শুরু হচ্ছে মেডিকেল-ডেন্টালের প্রথম বর্ষের ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
নেত্রকোনায় বিষপানে অসুস্থ স্কুলছাত্রের মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
জনগণকে কেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেওয়া হচ্ছে না, এমপিকে চ…
  • ৩১ মার্চ ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ৩১ মার্চ ২০২৬
আজ ‘জুলাই সনদ’ নিয়ে দুঘণ্টা আলোচনা হবে সংসদে
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence