সিরাজুল ইসলাম চৌধুরী

শিক্ষকরা গবেষণা না করলে কী জ্ঞান সরবরাহ করবে?

২৫ মে ২০১৯, ০১:৩১ AM

© টিডিসি ফটো

বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং তার মূল কাজ হচ্ছে শিক্ষাদান করা। একটা বিশ্ববিদ্যালয়ে ক্লাস রুমের শিক্ষা এবং শিক্ষকদের গবেষণা-এই দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি গবেষণা না করি তাহলে কি জ্ঞান সরবরাহ করবো?

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) উদ্যোগে ‘আন্তর্জাতিক মানদণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়াতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের শিক্ষার ব্যাপারে আগ্রহ কমেছে। এর বড় কারণ একটি বেকারত্ব উল্লেখ করে ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এটাকে কিন্তু আমাদের বিবেচনার মধ্যে আনতে হবে। আজকে বাংলাদেশে শিক্ষিত বেকারের হার যেভাবে বাড়ছে সেটা শিক্ষার্থীদের শিক্ষার ব্যাপারে আগ্রহী করে না। দেখা যাবে শিক্ষার্থীরা সিভিল সার্ভিস প্রতিযোগিতা পরীক্ষা দেওয়ার জন্য ব্যস্ত থাকে। তার কারণ হচ্ছে তার জন্য চাকরি হচ্ছে খুব জরুরী। কাজেই শিক্ষার এই সমস্যাকে আমরা বিচ্ছিন্নভাবে আলোচনা করতে পারব না।

তিনি বলেন, আমাদেরকে দেখতে হবে গোটা আর্থ-সামাজিক অবস্থাটা কি। এখানে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ কী? এইটা এক নম্বর কথা। দ্বিতীয়ত আমাদের সমাজে জ্ঞানের গুরুত্ব কমে গেছে। জ্ঞান দরকার হয় না, জ্ঞান ছাড়াই অনেক কাজ করা যায়। সেই ক্ষেত্রে জ্ঞানের যদি মর্যাদা না থাকে সমাজে তাহলে শিক্ষার আগ্রহ কেমন করে বাড়বে, শিক্ষার মান কেমন করে বাড়বে?

তিনি আরও বলেন, শিক্ষায় বরাদ্দ খুব জরুরী, গবেষণা ক্ষেত্রে বরাদ্দ বাড়াতে হবে। কিন্তু সামগ্রিক ক্ষেত্রে একটি বড় বিষয় আছে শিক্ষা খাতে যে ব্যয় বরাদ্দ সেটা বাড়ানো দরকার। জাতীয় বাজেটের শতকরা অন্তত ২০ ভাগ শিক্ষা খাতে ব্যয় করা উচিত। এটি খুবই যুক্তসঙ্গত দাবি এবং আমাদের জিডিপির অন্তত দুই ভাগ শিক্ষাখাতে দেওয়া উচিত। এগুলো না বাড়ালে আমরা শিক্ষার মান বাড়াতে পারব না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিটিভির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হারুন-অর-রশীদ এবং সমিতির প্রতিষ্ঠাতা সদস্য আফতাব উদ্দিন মানিক।

এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী, সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড়। অনুষ্ঠানের শুরুতে ডাকসু নেতৃবৃন্দ, ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনার বিষয়বস্তুর ওপরে প্রস্তাবনা উপস্থাপন করেন সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৬৯ কিলোমিটারের জশন…
  • ২৬ আগস্ট ২০২৬
ভারতের আইআইটিতে ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ পেলেন বাইজীদ …
  • ২৬ আগস্ট ২০২৬
গ্রেপ্তারের পর কারাগারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতা
  • ২৬ আগস্ট ২০২৬
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির…
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিং নয়, ধারণক্ষমতার অতিরিক্ত হওয়ায় মারা গেছে ১৫ কোটি ট…
  • ২৬ আগস্ট ২০২৬
পাঁচ বছর বয়সী শিশু হত্যার মামলায় প্রধান আসামী সাইফুল ইসলাম …
  • ২৬ আগস্ট ২০২৬