যাত্রা শুরু হল প্রতিবন্ধী শিক্ষা ও পুনর্বাসন সংস্থার

২২ মে ২০১৯, ১০:০৪ PM

© সংগৃহীত

যাত্রা শুরু করলো প্রতিবন্ধী শিক্ষা ও পুনর্বাসন সংস্থা। ঢাকা বিশ্ববদ্যালয়ের কিছু স্বপ্নবাজ প্রতিবন্ধী তরুণের হাত ধরে প্রতিষ্ঠিত হল এই সংগঠন। সারা দেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার আদায়, চাকরি ও পুনর্বাসন নিয়ে কাজ করবে এই সংগঠন।

'হাতে হাত রেখে এগিয়ে যাই উন্নয়নের দিকে' এই স্লোগান নিয়ে যাত্রা শুরু হল তাদের। বুধবার বিকেলে হাজী মুহাম্মদ মুহসীন হলে উদ্বোধন হয় এই সংগঠনের। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন এ সংগঠনের শুভ উদ্বোধন করেন ।

এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৃষ্টি প্রতিবন্ধী ও হাজী মুহাম্মদ মুহসীন হল ছাত্র সংসদের সমাজ সেবা সম্পাদক আবুল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক মলয় কুমার সাহা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড়।

নেপালে আকস্মিক বন্যায় ৮ জনের মৃত্যু, অন্তত ২৬ পুলিশ সদস্য ন…
  • ২৬ আগস্ট ২০২৬
রংপুরে শিক্ষকসহ চার হত্যা: আলোচিত সেই শার্ট নিয়ে যা বলছেন আ…
  • ২৬ আগস্ট ২০২৬
বিনা খরচে ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি, লাইসেন…
  • ২৬ আগস্ট ২০২৬
মুক্তির একদিন আগে দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
বিইউবিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সেম…
  • ২৬ আগস্ট ২০২৬
বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম
  • ২৬ আগস্ট ২০২৬