বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

১৪ মে ২০১৯, ০২:৪৯ PM

© টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা মঙ্গলবার (১৪ মে ) ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্টার মো. এনামউজ্জামান।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে স্মারক গ্রন্থ ও জার্নাল প্রকাশ, চিত্র প্রদর্শনী, স্মারক বক্তৃতা ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী তাৎপর্যমন্ডিত করার লক্ষ্যে জাতীয় সমন্বয় কমিটির কর্মসূচির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির সমন্বয় সাধনের ব্যাপারে সভায় মতবিনিময় করা হয়। উৎসবমুখর পরিবেশে এসব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একটি ক্যালেন্ডার প্রণয়ন এবং সেবা ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করা নিয়েও সভায় আলোচনা করা হয়।

সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল ও ড. কাজী …
  • ২৬ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে যথাযথ মর্যাদায় ঈদ এ মিলাদুন্নবী (সা.) পালিত
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৬৯ কিলোমিটারের জশন…
  • ২৬ আগস্ট ২০২৬
ভারতের আইআইটিতে ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ পেলেন বাইজীদ …
  • ২৬ আগস্ট ২০২৬
গ্রেপ্তারের পর কারাগারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতা
  • ২৬ আগস্ট ২০২৬
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির…
  • ২৬ আগস্ট ২০২৬