এসএম হলে ‘ডিম হামলা’র তদন্ত প্রতিবেদন দু’একদিনের মধ্যেই

০৫ মে ২০১৯, ০২:৫০ PM

© ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ডিম হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন দু‘একদিনের মধ্যেই জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান অধ্যাপক সাব্বীর আহমেদ। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ বেশ কয়েকজন ছাত্রীকে লাঞ্ছিত করা ছাড়াও ডিম হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ ব্যাপারে অধ্যাপক সাব্বীর আহমেদ আজ রবিবার দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘তদন্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী দু‘একদিনের মধ্যেই এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট দেওয়া হবে। হলের মাধ্যমে সেটি প্রশাসনের নিকট যাবে।’

আরো পড়ুন: শুধু ডিম ছোঁড়েনি, ছাত্রলীগ আমার গায়ে হাত দিয়েছে

সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও দেরি হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটা বিশাল একটা ঘটনা ছিল। অনেক স্বাক্ষীর বক্তব্য নিতে হয়েছে। অনেক ঘটনা মেলাতে হয়েছে। এছাড়া আমাদেরও পেশাগত দায়িত্ব আছে। সবমিলিয়ে কিছুটা দেরি হয়েছে।’

গত ১ এপ্রিল রাতে এস এম হলের ছাত্র ফরিদ হাসানকে মেরে রক্তাক্ত করার ঘটনায় পরেরদিন অভিযুক্তদের বিরুদ্ধে হল প্রশাসনকে লিখিত অভিযোগ দিতে গিয়ে হামলা ও অবরুদ্ধের শিকার হন ডাকসু ভিপি নুরুল হক নুর ও মুহাম্মদ রাশেদ খানসহ কোটা আন্দোলনের নেতাকর্মীরা। এ ঘটনার বিচার চেয়ে হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ করেন ডাকসু ভিপি। এছাড়া প্রক্টর অফিসেও অভিযোগ দেওয়া হয়।

ওইদিন নুরের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর তারা মিছিল শেষ করে এসএম হলে যান এবং প্রভোস্টের কাছে বিচার দাবি করেন। এ সময় তাদের উপর ডিম মেরে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে হল ছাত্রলীগ নেতা সায়েমের নেতৃত্বে আন্দোলনে অংশ নেয়া ছাত্রীদের উত্যক্ত করেন বলে অভিযোগ ওঠে।

আরো পড়ুন: ঢাবি এসএম হল সংসদের প্রার্থীকে মেরে রক্তাক্ত করল ছাত্রলীগ

ওই ঘটনায় শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির গায়ে হাত দেওয়ারও অভিযোগ ওঠে। সাংবাদিকদেরকে তিনি বলেছিলেন, ‘তারা শুধু আমার পিঠে ডিম ছুঁড়েনি, গায়েও হাত দিয়েছে। এ ঘটনার বিচার আমাকে দিতে হবে।’ ইমি বলেন, ‘আমরা যারা প্রোভোস্টের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলাম, তাদের উপর হামলা করেছে।’

আরো পড়ুন: এবার নুরদের ওপর ছাত্রলীগের হামলা, ধাওয়া (ভিডিও)

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, আব…
  • ২৬ আগস্ট ২০২৬
চাঁদপুরে খাসজমির ঘেরের মাছ বিক্রিতে অনিয়মের অভিযোগ, ওসির বি…
  • ২৬ আগস্ট ২০২৬
মাদ্রাসায় না পড়েও পড়া যায় আল আযহারে, যেভাবে মিলবে সুযোগ
  • ২৬ আগস্ট ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন আ…
  • ২৬ আগস্ট ২০২৬
পুলিশকে ‘জনবান্ধব বাহিনী’তে পরিণত করার প্রতিশ্রুতি দিলেন সা…
  • ২৬ আগস্ট ২০২৬
ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোস…
  • ২৬ আগস্ট ২০২৬