ঢাবির ডিন নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়

২৯ এপ্রিল ২০১৯, ০৪:১৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিন নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের নীল দলের প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। নির্বাচনে ১০টি অনুষদের ৯টিতে তারা জয় লাভ করছেন। বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের প্যানেল মাত্র একটি অনুষদে জয়ী হয়।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন অনুষদের ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে ১০টি অনুষদের ১০টি পদের বিপরীতে আটটি অনুষদে নির্বাচন হয়। দুটো অনুষদে সাদা দলের কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় নীল দলের প্যানেলের প্রার্থীরা  বিনা ভোটে জয়ী হন।

নীল দলের বিজয়ীরা হলেন— কলা অনুষদে ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদে ড. তোফায়েল আহমদ চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদে অধ্যাপক ড. শিবলী রুবায়তুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. সাদেকা হালিম, জীববিজ্ঞানে ড. মো. ইমদাদুল হক, ফার্মেসিতে ড. এস এম আব্দুর রহমান, চারুকলা অনুষদে অধ্যাপক নিসার হোসেন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে ড. এ এস এম মাকসুদ কামাল ও আইন অনুষদে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ।

তাদের মধ্যে, অধ্যাপক মাকসুদ কামাল ও রহমত উল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন হিসেবে বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের প্যানেলে ড. মো. হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন। এছাড়া ফার্মেসি অনুষদে সাদা দলের প্রার্থী ড. মো. সাইফুল ইসলাম, নীল দলের প্রার্থী ড. এস এম আব্দুর রহমানের কাছে এক ভোটে হেরে যান।

মাদকের ভয়াল থাবা : ভবিষ্যত প্রজন্মের ওপর একটি গভীর ক্ষতচিহ্ন
  • ২৬ আগস্ট ২০২৬
বদলি আবেদন ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা
  • ২৬ আগস্ট ২০২৬
কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, বাড়ির কেয়ারটেকার গ্রে…
  • ২৬ আগস্ট ২০২৬
এশিয়া কাপের আগমুহূর্তে পাকিস্তানি পেসারের অবসর
  • ২৬ আগস্ট ২০২৬
বাগেরহাটে অভিযানে মাদক-জাল টাকাসহ গ্রেপ্তার ১১
  • ২৬ আগস্ট ২০২৬
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, আব…
  • ২৬ আগস্ট ২০২৬