সভাপতি রায়হান ও সম্পাদক জোবায়ের © টিডিসি ফটো
বরিশাল জেলার মুলাদী উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ছাত্রছাত্রীরদের প্রানের সংগঠন ডুসামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে গতকাল শুক্রবার। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ মুলাদীর (ডুসাম) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃরায়হান উদ্দিন পিন্টু ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে জোবায়ের আহমেদ সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম এবংসাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।
শুক্রবার বিকালে সাবেক সভাপতি আল মুমিন এবং সাধারন সম্পাদক আবু তাহেরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন মোঃরায়হান উদ্দিন পিন্টু ও জোবায়ের আহমেদ।
এসময় ডুসামের সভাপতি রায়হান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গ্রাম থেকে যখন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশে তখন তারা আবাসিক ও অর্থনৈতিক সমস্যায় ভুগে আর তাই আমি অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তির ব্যবস্থা করবো।তাছাড়া আমাদের গ্রাম এলকা থেকে ঢাবিতে শিক্ষার্থীর সংখ্যা যাতে বাড়ে তার জন্য এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডুসামের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করবো।
জোবায়ের আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন,ডুসাম কোন সংগঠন নয় এটা আমার পরিবারের মতো।আর আমাদের পরিবারের কোন সদস্য যাতে কোন ধরনের সমস্যার সম্মুখীন না হয় তার জন্য আমরা সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাবো।