ঢাবির মুহসীন হল: ক্যান্টিনে নিম্নমানের খাবার, তালা ঝুঁলালেন ছাত্ররা

২৭ এপ্রিল ২০১৯, ১২:৪৮ AM

© সংগৃহীত

ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের আলমগীরের ক্যান্টিনে তালা ঝুলিয়ে দিয়েছেন সাধারণ ছাত্ররা। শুক্রবার জুমার নামাজ শেষে হলের সাধারণ ছাত্রদের সাথে নিয়ে ক্যান্টিনে তালা ঝুঁলিয়ে দেন হল ছাত্র সংসদের নেতারা। এ সময় ক্যান্টিনের প্রধান ফটকে ‘সাময়িক বন্ধদের’ নোটিশও লাগিয়ে দেয়া হয়। পরে হলের প্রভোস্ট নিজামুল হক ভূঁইয়া এসে সাধারণ ছাত্রদের বুঝাতে চেষ্টা করেন। ছাত্ররা এসময় স্লোগান দিতে থাকেন।

জানা যায়, আলমগীরের ক্যান্টিনের খাবারের মান খুবই নিম্নমানের। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অনেক অভিযোগ রয়েছে। অনেক শিক্ষার্থীকে প্রতিনিয়িতই এ ক্যান্টিনের খাবার খেয়ে নানা ধরণে রোগে ভুগতে হচ্ছে। সর্বশেষ অসুস্থ হয়েছেন হলের এম আর জিহাদ নামে আরবী বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্র। বিষয়টি নিয়ে হলের ছাত্রদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

সাধারণ শিক্ষার্থীরা জানান, হলে ছাত্র সংসদ থাকা সত্ত্বেও ক্যান্টিনের বিষয়ে হল ছাত্রলীগের সভাপতি জহির রায়হান সরকার ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানি এই বিষয়ে প্রভাব বিস্তার করেন। তাদের জন্যে হল সংসদের নেতারা কোন প্রদক্ষেপ নিতে পারেন না। ফলে শুক্রবার সাধারণ ছাত্রদের সাথে নিয়ে ক্যান্টিনে তালা ঝুঁলিয়ে দেন হল ছাত্র সংসদের নেতারা। এসময় ক্যান্টিনের প্রধান ফটকে ‘সাময়িক বন্ধদের’ নোটিশও লাগিয়ে দেয়া হয়।

পরে হল প্রভোস্ট আসলে ক্যান্টিরে মালিক এক সপ্তাহের মধ্যে খাবারের মান ঠিক করার প্রতিশ্রুতি দেন। তবে, ছাত্ররা এই এক সপ্তাহ ক্যান্টিন বন্ধ রেখে হলের দোকানে খাবার চালু রাখার প্রস্তাব করেন। পরে হল প্রভোস্ট তা মেনে নেন। 

এ ব্যাপারে  এম আর জিহাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি রাতে আলমগীরে ক্যান্টিনের খাবার খেয়েছি। সকাল থেকে পেটে প্রচুর ব্যাথা ও বমি হচ্ছিল। পরে আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক জানিয়েছে, নিম্নমানের খাবারের কারণে এমনটা হয়েছে।

এ ব্যাপারে হল ছাত্র সংসদের জিএস (সাধারণ সম্পাদক) মেহেদি হাসান মিজান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা আলমগীরকে বাদ দিতে চাই। নতুন করে কাউকে ক্যান্টিন পরিচালনার দায়িত্ব দিতে চায়। আমরা হলের এ্যালামনাই এর সাথে কথা বলে হলের ক্যান্টিনকে ঠিক করব। কারণ ক্যান্টিনে বসারও পরিবেশ নেই।

হল ক্যান্টিন পরিচালক আলমগীর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি যত ভাল খাবার রান্না করি না কেন সব খাবার তাদের খারাপ লাগবে। কারণ ক্যান্টিনের সাথে ওয়াশরুম থাকার কারণে প্রচুর গন্ধ আসে। তবে আমার খাবারের মান ঠিক আছে।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা এক সপ্তাহের মধ্যে খাবারের মান উন্নত করব। যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার আমরা ব্যবস্থা নিব।

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, আব…
  • ২৬ আগস্ট ২০২৬
চাঁদপুরে খাসজমির ঘেরের মাছ বিক্রিতে অনিয়মের অভিযোগ, ওসির বি…
  • ২৬ আগস্ট ২০২৬
মাদ্রাসায় না পড়েও পড়া যায় আল আযহারে, যেভাবে মিলবে সুযোগ
  • ২৬ আগস্ট ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন আ…
  • ২৬ আগস্ট ২০২৬
পুলিশকে ‘জনবান্ধব বাহিনী’তে পরিণত করার প্রতিশ্রুতি দিলেন সা…
  • ২৬ আগস্ট ২০২৬
ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোস…
  • ২৬ আগস্ট ২০২৬