ঢাবি ছাত্রীকে ‘অনুসরণ’ বহিরাগত যুবকের, আটক করে থানায় সোপর্দ

২৭ এপ্রিল ২০১৯, ১২:১৭ AM

© সংগৃহীত

ক্যাম্পাসে বেশ কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের এক ছাত্রীকে অনুসরণ করেছিল ত্রিশ উর্দ্ধ এক যুবক। ওই ছাত্রী প্রথমে বিষয়টি পাত্তা না দিলেও প্রায় অনুসরণ করতে থাকে যুবকটি। এদিকে, শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রী টিএসসিতে আসলে সেখানেও যুবকটি তাকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে ওই ছাত্রী রোকেয়া হলের দিকে আসতে থাকলে সেখানে সে পিছু নেয়।

তখন ওই ছাত্রীর কয়েকজন বন্ধুকে খবর দিলে তারা এসে যুবকটি আটক করে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংদের (ডাকসু) সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার প্রক্টরিয়াল টিমের সহায়তায় তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। বহিরাগতের ওই যুবকের নাম মনিরুল ইসলাম জেবিন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায় হোমনায়।

ভুক্তভোগী ওই ছাত্রীর বরাদ দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, ফজিলাতুন্নেছা মুজিব হলের ওই ছাত্রীকে কেশ কয়েকদিন ধরে অনুসরণ করছিল ওই যুবক। শুক্রবার সন্ধার দিকে ওই ছাত্রী টিএসসি আসলে বহিরাগত ওই যুবকটি তার পিছু নেয়। তবে প্রথমে বিষয়টি পাত্তা না দিয়ে টিএসসির ভিতরে যান ওই ছাত্রী। তখন যুবকটিও তার সাথে টিএসসির ভিতরে যান। তখন তিনি বুঝতে পারেন যুবকটি তাকে ফলো করছে। বিষয়টি আরও পরিষ্কার হওয়ার জন্য ওই ছাত্রী রোকেয়া হলের দিকে গেলে ঐ যুবকটিও তার পিছনে পিছনে যায়। পরে সেখানে ওই ছাত্রীর কয়েকজন বন্ধু তাকে আটক করে।

এ বিষয়ে ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাকে একজন ফোনে বিষয়টি জানালে আমি ঘটনাস্থলে আসি। পরে ওই বহিরাগতকে প্রক্টরিয়াল বডির মাধ্যমে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। ওই ছাত্রী আগামীকাল থানায় মামলা করবে।

মাদকের ভয়াল থাবা : ভবিষ্যত প্রজন্মের ওপর একটি গভীর ক্ষতচিহ্ন
  • ২৬ আগস্ট ২০২৬
বদলি আবেদন ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা
  • ২৬ আগস্ট ২০২৬
কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, বাড়ির কেয়ারটেকার গ্রে…
  • ২৬ আগস্ট ২০২৬
এশিয়া কাপের আগমুহূর্তে পাকিস্তানি পেসারের অবসর
  • ২৬ আগস্ট ২০২৬
বাগেরহাটে অভিযানে মাদক-জাল টাকাসহ গ্রেপ্তার ১১
  • ২৬ আগস্ট ২০২৬
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, আব…
  • ২৬ আগস্ট ২০২৬