৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে নামছেন ঢাবি শিক্ষার্থীরা!

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আগামী ২৯ এপ্রিল সোমবার থেকে কর্মসূচি পালন শুরু করবেন তারা। ওইদিন বেলা সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্দোলন সফল করতে ইতোমধ্যে তারা সাত কলেজের অধিভুক্তি বাতিলের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা ও ক্যাম্পাসে লিফলেট বিলি শুরু করেছেন। লিফলেটে অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলের পক্ষের কারণগুলো তুলে ধরা হয়েছে।

তারা যেসব যুক্তি তুলে ধরে এ আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারমধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রমে বিড়ম্বনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের অবহেলা, ঢাবি শিক্ষার্থীদের অস্তিত্ব সংকট এবং পরিচয় বিড়ম্বনা, গবেষণা ফান্ডের অভাব কিন্তু সাত কলেজের জন্য প্রশাসনিক ভবন নির্মাণের আশ্বাস প্রদান, আন্তর্জাতিক র‌্যাংকিং গণনা করার সময় অধিভুক্ত কলেজগুলোকেও বিবেচনা করা হয় বিধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ধ্বসের সম্ভাবনা ইত্যাদি।

আন্দোলনকারীরা জানান, রাবি, চবি এবং খুবি কর্তৃপক্ষকে স্থানীয় কলেজগুলো অধিভুক্ত করতে বলা হলেও তারা নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করে এমন প্রস্তাব ফিরিয়ে দেন। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন করবে না?

আন্দোলনের সমন্বয়কদের একজন মোস্তাকিন আহমেদ আশিক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এক দফা এক দাবি, সেটা হচ্ছে সাত কলেজের অধিভুক্তি বাতিল। আজ থেকে আমাদের আন্দোলনের প্রচারণা শুরু করেছি। আমাদের আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।’

২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে রাজধানীর সাত সরকারি কলেজকে অধিভুক্ত করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করা শুরু করেন যে, তারা সাত কলেজের অধিভুক্তির ফলে নানামুখী সমস্যা ও বিড়ম্বনার শিকার হচ্ছেন। ক্রমান্বয়ে তাদের ক্ষোভ আন্দোলনে পরিণতি লাভ করে।

গতবছরের জানুয়ারির প্রথম দিকে সাত কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে আন্দোলন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু সে আন্দোলন বিভিন্ন কারণে সফল হয়নি। ফলে এ বিষয়টিও অমীমাংসিত রয়ে যায়।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence