সবকিছু অন্ধের মতো মেনে নেওয়া শিক্ষার মূল লক্ষ্য নয়: পরিকল্পনামন্ত্রী

২৬ এপ্রিল ২০১৯, ০৬:৩৬ PM
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান © ফাইল ফটো

শিক্ষার মূল লক্ষ্য সবকিছু অন্ধের মতো মেনে নেওয়া নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শুক্রবার ‘বাংলাদেশে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে এম এ মান্নান বলেন, শিক্ষার মূল লক্ষ্য-যৌক্তিক সমালোচনা করা। অন্ধের মতো সবকিছু মেনে না নেওয়া। এটাই জাতির পিতার সোনার বাংলার মূল লক্ষ্য। এর মাধ্যমেই একাত্তরে সোনার বাংলা গড়ে তেলার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের সেই অর্জনের স্বপ্ন পূরণ হবে। 

বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতির ১০ম দ্বি-বার্ষিক জাতীয় সম্মেলন উপলক্ষে ঢাকা বিশ্ববদ্যালয়ের (ঢাবি) সিরাজুল ইসলাম লেকচার হলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সমিতির সভাপতি অধ্যাপক ড. এম. এ. জলিলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারাকাত, সহ-সভাপতি জনাব এ. জেড. এম সালেহ প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী বলেন, এই বঙ্গভূমি শত বছর ধরে শোষণের শিকার হয়েছিলো। এদেশের বহু মূল্যবান সম্পদ বাহিরে পাচার হয়ে গেছে। যারা নতুন প্রজন্ম তাদের লক্ষ্য রাখতে হবে পিতৃভূমিতে যাতে তোমাদের চলার স্বাধীনতা, কথা বালার অধিকার না হারাতে হয়।

তিনি বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকান্ড ও পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, আমরা এখন নীল অর্থনীতি নিয়ে কথা বলছি। স্থল বন্দরের মধ্যে পায়রা বন্দর রয়েছে। পানির নিচে আমরা কর্ণফুলিতে টানেল করছি যা এ অঞ্চলের মধ্যে প্রথম। আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ উন্নত আয়ের নিম্ন পর্যায়ে পৌছাবে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারাকাত বলেন, বাংলাদেশের যে জনসংখ্যা তাকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে হবে। বর্তমানে বাংলাদেশে প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। এটা আরও বাড়বে। কিন্তু প্রবৃদ্ধি হতে হবে বৈষম্যহীন। তিনি বৈষম্য বলতে অর্থনৈতিক সমাজিক ও রাজনৈতিক বৈষম্যকে বুঝিয়েছেন। সেমিনারে বাংলাদেশ অর্থনৈতিক শিক্ষক সমিতির শিক্ষকরা বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট ও এর সাথে জড়িত নানা বিষয় নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, আব…
  • ২৬ আগস্ট ২০২৬
চাঁদপুরে খাসজমির ঘেরের মাছ বিক্রিতে অনিয়মের অভিযোগ, ওসির বি…
  • ২৬ আগস্ট ২০২৬
মাদ্রাসায় না পড়েও পড়া যায় আল আযহারে, যেভাবে মিলবে সুযোগ
  • ২৬ আগস্ট ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন আ…
  • ২৬ আগস্ট ২০২৬
পুলিশকে ‘জনবান্ধব বাহিনী’তে পরিণত করার প্রতিশ্রুতি দিলেন সা…
  • ২৬ আগস্ট ২০২৬
ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোস…
  • ২৬ আগস্ট ২০২৬