ঢাবি ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি

২৫ এপ্রিল ২০১৯, ০৯:২৬ PM
সংগঠনটির উপদেষ্টা হাসান আল শাফির সাথে নতুন-পুরাতন নেতৃবৃন্দের একাংশ।

সংগঠনটির উপদেষ্টা হাসান আল শাফির সাথে নতুন-পুরাতন নেতৃবৃন্দের একাংশ। © রুপময় তঞ্চঙ্গ্যা

ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির (ডিইউপিএস) নবনির্বাচিত ১৮ তম কার্যকরী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের আবু জাফর মো. সালেহ্ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রাফিজ ইমতিয়াজ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মুনীর চৌধুরী অডিটোরিয়ামে ১৮তম কার্যনির্বাহী কমিটিকে দায়িত্ব হস্তান্তর ও ডিইউপিএসের বার্ষিক এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যান্য পদের নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি নীলাদ্রী পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বেলায়েত হাসান লিমন, সাংগঠনিক-সম্পাদক রজত পাল, সহ-সাংগঠনিক সম্পাদক রূপময় তঞ্চঙ্গা, অর্থ সম্পাদক মো. সোহাইল সাবিত সৌমিক, সহ-অর্থ সম্পাদক তন্ময় সরকার, দপ্তর সম্পাদক বুশরাত জাহান, সহ-দপ্তর সম্পাদক সাইদ মোহাম্মদ নাঈম, প্রচার সম্পাদক মো. কামরুল হাসান, সহ-প্রচার সম্পাদক মুবতাসিম ইশরাক অন্তু এবং ১নং কার্যকরী সদস্য ফরিদুজ্জামান জাবির।

এসময় সভায় উপস্থিত ছিলেন নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডিইউপিএসের উপদেষ্টা হাসান আল শাফি, ডিইউপিএসের ১১, ১৩ ও ১৪ তম কার্যকরী কমিটির সাবেক সভাপতি যথাক্রমে শুভাশিস রঞ্জন সরকার, মহসীন কবির, মো. আকরাম হোসেন, সদ্যবিদায়ী ১৭তম কার্যকরী কমিটির সভাপতি মিমু দাশ ও সাধারণ সম্পাদক মো. খালিদ হাসান এবং ডিইউপিএসের সাধারণ সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ( টিএসসি) ডিইউপিএসের ১৭তম কার্যকরী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যদের সবার মতামতের ভিত্তিতে ১৮তম কার্যনির্বাহী কমিটির সদস্যরা নির্বাচিত হয়েছেন।

বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close