ভিপির প্রচেষ্টায় ক্যান্টিন হচ্ছে ঢাবির মোতাহার হোসেন ভবনে

২৫ এপ্রিল ২০১৯, ১২:৫৮ PM

© ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুরের প্রচেষ্ঠায় আধুনিক ক্যান্টিন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনে। এ ব্যাপারে কর্তৃপক্ষ ইতোমধ্যে সম্মতি জানিয়েছেন। শিগগিরেই এ ব্যাপারে কাজ শুরু হবে।

আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে ভিপি নুরুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মাননীয় ভিসি স্যার এবং আইন অনুষদের ডীন অধ্যাপক ড. রহমত উল্লাহ স্যারের সাথে মোতাহার হোসেন ভবনে একটি মানসম্মত ক্যান্টিন স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে।’

তিনি জানিয়েছেন, ‘ক্যান্টিন স্থাপনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্মত হয়েছে। অবকাঠামো পর্যালোচনা করে মোকারম বা মোতাহার হোসেন ভবনে অতিদ্রুত ক্যান্টিন স্থাপনের কার্যক্রম শুরু হবে।’

এসময় শিক্ষার্থীদের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি-দাওয়া পূরণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা ও সংগ্রাম করে যাবেন জানিয়ে, ভালো কাজে সকলের সহযোগিতা চান তিনি।

ডাকসু ভিপি নুরুল হক নুরের ফেসবুক পোস্ট

 

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, আব…
  • ২৬ আগস্ট ২০২৬
চাঁদপুরে খাসজমির ঘেরের মাছ বিক্রিতে অনিয়মের অভিযোগ, ওসির বি…
  • ২৬ আগস্ট ২০২৬
মাদ্রাসায় না পড়েও পড়া যায় আল আযহারে, যেভাবে মিলবে সুযোগ
  • ২৬ আগস্ট ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন আ…
  • ২৬ আগস্ট ২০২৬
পুলিশকে ‘জনবান্ধব বাহিনী’তে পরিণত করার প্রতিশ্রুতি দিলেন সা…
  • ২৬ আগস্ট ২০২৬
ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোস…
  • ২৬ আগস্ট ২০২৬