ঢাবি কর্মকর্তা সমিতি ও ডাকসু নেতার পাল্টাপাল্টি অভিযোগ

২৪ এপ্রিল ২০১৯, ০৯:২৪ PM
ডাকসু সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার

ডাকসু সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদারের বিরুদ্ধে অশোভন আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগপত্র দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন। তবে এ অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন আসিফ তালুকদার।

অফিসার্স এসোসিয়েশনের অভিযোগে বলা হয়, দাপ্তরিক সকল নিয়ম-নীতি মেনে গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের বার্ষিকপ্রীতি সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অনুষ্ঠান শুরু হলে ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার দলবল নিয়ে টিএসসি গেইটে আসেন এবং অনুষ্ঠান পণ্ড করার অপচেষ্টা চালান। তিনি বিএনসিসি কর্মী এং স্বেচ্ছাসেবকদের সরিয়ে দিয়ে মূল গেইট খুলে দেন।

এ অভিযোগ তুলে ঢাবির অফিসার্স এসোসিয়েশন আসিফ তালুকদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিতে উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের  প্রতি আহ্বান জানায়।

অন্যদিকে ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার অফিসার্স এসোসিয়েশনের এমন অভিযোগে বিস্ময় প্রকাশ করে এ অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে অবহিত করেন। এ ব্যাপারে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তারা কেন আমার বিরুদ্ধে এমন একটা মিথ্যা ও বানোয়াট অভিযোগ করলেন আমি ঠিক জানি না।

তিনি বলেন, আমি শিক্ষার্থীদের কাছে টিএসসি সবসময় খোলা রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। অফিসার্স এসোসিয়েশনের অনুষ্ঠানের দিন তাদের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল তাদের অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য। উত্তরে আমি বললাম ঠিক আছে, আপনারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ড চেক ঢুকতে দিয়েন। যাতে তারা ওয়াশরুমে বা অন্যান্য প্রয়োজনে যেতে পারে এবং এসময় তারা এটা মেনেও নেন। কিন্তু পরবর্তীতে তারা আমার কথা রাখেননি। তারা টিএসসির গেইট পুরোপুরি বন্ধ করে দেন এবং কোনো শিক্ষার্থীকে ঢুকতে দেননি। তখন শিক্ষার্থীরা আমাকে বারবার ফোন করে অভিযোগ করা শুরু করলো যে আমি তাদের প্রতিশ্রুতি দেয়ার পরও গেইট বন্ধ কেন? তখন আমি গিয়ে তাদের গেইট খুলে দিতে অনুরোধ করি।

আসিফ তালুকদার আরও বলেন, আমি শিক্ষার্থীদের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। শিক্ষার্থীদের অধিকারের জায়গায় আমি কাউকে এক চুলও ছাড় দেবো না।

পড়াশোনা ও কাজ সহজ করতে নোটবুকএলএমের ৮ কার্যকর কৌশল
  • ১২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
close