ঢাবির ডিন নির্বাচন ২৯ এপ্রিল

১১ এপ্রিল ২০১৯, ০৫:১১ PM

© টিডিসি ফটো

আগামী ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ অনুষদসমূহের ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২৭(৫) ধারা অনুযায়ী অধ্যাপক/সহযোগী অধ্যাপকবৃন্দের মধ্য থেকে অধ্যাদেশের (২য় খণ্ড) ১৮ নং অধ্যায়ে বর্ণিত পদ্ধতি অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হবে। অধ্যাদেশের ৩ নং ধারা অনুযায়ী একজন অধ্যাপক/সহযোগী অধ্যাপকের নাম উক্ত নির্বাচনে প্রার্থীরূপে প্রস্তাব করতে হবে এবং পদবীসহ তাঁর নাম নির্দিষ্ট মনোনয়নপত্রে যথাযথ সমর্থন ও প্রার্থীর সম্মতিসহ আগামী ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার বেলা ১টার মধ্যে বা পূর্বে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট পৌঁছাতে হবে। আগামী ২১ এপ্রিল ২০১৯ রবিবার বেলা ১টার মধ্যে বা পূর্বে যে কোন প্রার্থী তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

ভোটদান শেষ হওয়ার অব্যবহিত পরে ভোট গণনার পর ফল ঘোষণা করা হবে। উপাচার্যের প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এই নির্বাচন পরিচালনা করবেন।

২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬