ঢাবি মার্কেটিং বিভাগে আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন

০৯ এপ্রিল ২০১৯, ০৪:১৩ PM
ল্যাব উদ্বোধনের সময়

ল্যাব উদ্বোধনের সময় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মার্কেটিং বিভাগে একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ল্যাবের উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নতুন কম্পিউটার ল্যাব যথাযথ সদ্ব্যবহারের জন্য বিভাগীয় শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, এই ল্যাব থেকে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা তাদের লেখাপড়া ও গবেষণায় অনেক উপকৃত হবে। দেশের ব্যবসায় শিক্ষা প্রসারেও এ ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬