ঢাবির জগন্নাথ হলের পাঠকক্ষ থেকে ৭ বহিরাগত আটক

০৯ এপ্রিল ২০১৯, ০১:০৭ AM
আটককৃত বহিরাগতদের (বামে) হল অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়

আটককৃত বহিরাগতদের (বামে) হল অফিসে জিজ্ঞাসাবাদ করা হয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাঠকক্ষ থেকে সাত বহিরাগতকে আটক করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে জগন্নাথ হল ছাত্র সংসদের পাঠকক্ষ সম্পাদক রিন্টু বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

আটককৃতরা হলেন-একজন ঢাকা কলেজের ছাত্র এবং সে অবৈধভাবে হলের ৫০০৫ নম্বর কক্ষে থাকতেন। আরেকজন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আরেকজন বৃদ্ধলোক। বাকী চারজন আজিমপুরে থাকেন। তবে তারা জগন্নাথ হলের পাঠকক্ষে এসে পড়াশুনা করতেন।

জানা যায়, সোমবার রাত ৮টার দিকে হল ছাত্র সংসদের পাঠকক্ষ সম্পাদক রিন্টু বড়ুয়ার নেতৃত্বে পাঠকক্ষে অভিযান চালায় শিক্ষার্থীরা হয়। এসময় পাঠকক্ষ ভবনের প্রথম তলা থেকে একজন, দ্বিতীয় তলা থেকে দুইজন এবং চতুর্থ তলা থেকে চারজন বহিরাগত আটক করা হয়। পরে তাদের হল অফিসে জিজ্ঞসাবাদ করে ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে জগন্নাথ হল সংসদের পাঠকক্ষ সম্পাদক রিন্টু বড়ুয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, হলের পাঠকক্ষ থেকে সাতজন বহিরাগতকে বের করে দিয়েছে। কয়েকদিন আগেও ৩০ জন বহিরাগত বের করেছিলাম।

তিনি বলেন, আজকের বহিরাগত একজন হলে একটি রুমে সিট নিয়ে থাকতো তার সিট বাজেয়াপ্ত করে একজন বৈধ শিক্ষার্থীকে সেই সিটটি দেয়া হয়েছে। হলের শিক্ষার্থীদের কল্যাণে জগন্নাথ হল সংসদের এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী প্রবাল বড়ুয়া জকি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পাঠকক্ষে যেখানে আমরা হলের বৈধ ছাত্ররা পড়ার জায়গা পায়না সেখানে ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বহিরাগতরা পড়ার টেবিল দখল করে বসে আছে। এ উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬